আজকের দিনেভারত

পুনে স্টেশনের কাছে লাইনচ্যুত বন্দে-ভারত এক্সপ্রেস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- লাইনচ্যুত মুম্বাই – সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। গতকাল ২৭ শে এপ্রিল সোমবার সন্ধ্যায় পুনে রেল স্টেশনে প্রবেশের সময়ে বন্দে ভারত এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যার ফলে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেল সূত্রে নিশ্চিত করা হয়েছে , কোনও হতাহতের ঘটনা এই ক্ষেত্রে । ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রেলের আধিকারিকরা ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে তদন্ত শুরু করেছেন।

সূত্রের খবর, গতকাল সোমবার ২৭ শে এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পুনে স্টেশনে প্রবেশ এর সময় ‘ডায়মন্ড ক্রসিং’-এর উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের চতুর্থ বগির একটি ‘ট্রলি’ লাইন থেকে সরে যায়। সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছেড়ে মহারাষ্ট্রের সোলাপুরের উদ্দেশে যাচ্ছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে । তবে সৌভাগ্যের বিষয় এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি। ট্রেনে থাকা যাত্রীরা সকলেই সুরক্ষিত ছিলেন । ঘটনার জেরে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ওই রুটে। ওই ট্রেনে থাকা এক যাত্রী সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমি এই বন্দে ভারত এক্সপ্রেসে চেপে পুনে আসছিলাম। অনেকক্ষণ ধরেই ট্রেনটি ধীরগতিতে আসছিল। শিবাজীনগরের কাছে যখন আসে তখন ট্রেনটি একেবারেই স্লো হয়ে যায়। আচমকা ট্রেনটি ব্রেক মারে এবং জোর একটি ঝাঁকুনি হয়। আমরা সবাই কামরার মধ্যেই ছিলাম। কিছুক্ষন পর লোকো পাইলট ঘোষণা করে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।”

ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আঙুল উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *