আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Suvendu Adhikari : CAA থেকে অবৈধ মাদ্রাসা! উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কিউ ইন্ডিয়া বাংলা, রায়গঞ্জ:- প্রশাসনিক পদে বসার পর প্রথমবার উত্তর দিনাজপুর (Suvendu Adhikari) সফরে গিয়ে একগুচ্ছ কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের প্রশাসনিক বৈঠক ও জনসভা থেকে অবৈধ মাদ্রাসা বন্ধ, (Suvendu Adhikari) অনুপ্রবেশ রোখা এবং CAA-তে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানে ৩০ নভেম্বরের ডেডলাইন বেঁধে দিলেন তিনি।

 

এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, (Suvendu Adhikari) “যে ৯ হাজার অ্যাপ্লিকেশন আছে, যাঁদের কেবলমাত্র হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে জামাতিরা তাড়িয়ে দিয়েছে, তাঁদের আমরা CAA-তে নাগরিকত্ব দেব (Suvendu Adhikari)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে শুনানি শেষ করতে হবে।” তিনি আরও জানান, SC সার্টিফিকেট প্রাপকদের নাম জানুয়ারির ভোটার লিস্টে তুলতে হবে। যারা এখনও CAA-তে আবেদন করেননি, (Suvendu Adhikari) তাদের দ্রুত আবেদন করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর কথায়, “আয়রন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন আমার উপর দায়িত্ব দিয়েছেন। একটাও বাংলাদেশি হিন্দু শরণার্থী যেন রায়গঞ্জের জেলে না থাকে।”

 

পাশাপাশি পুলিশকে নির্দেশ দেন, (Suvendu Adhikari) জেলায় কোনও অবৈধ মাদ্রাসা থাকবে না। দেশবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। সীমান্ত সুরক্ষা নিয়ে তিনি বলেন, BSF-কে জমি হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশকারীদের দেশছাড়া করতে স্থানীয় মানুষকে পুলিশ ও BSF-কে সহযোগিতা করার বার্তা দেন (Suvendu Adhikari)। নাম না করে বামেদের আক্রমণ করে বলেন, “কোনও টুকরে টুকরে গ্যাং, আরশোলা, ছাড়পোকা যেন বংশবিস্তার না করে।” শ্যামাপ্রসাদের আদর্শে এই সরকার গঠিত হয়েছে, (Suvendu Adhikari) রাষ্ট্রই সর্বোপরি — এই বার্তা দিয়েই উত্তর দিনাজপুর সফর শেষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *