CHATGPT : চ্যাটজিপিটির চ্যাটে পিন লক! গোপনীয়তা রক্ষায় নয়া ফিচার ঘিরে চর্চা
কিউ ইন্ডিয়া বাংলা : বর্তমান সময়ে চ্যাটজিপিটি সকল মানুষের কাছে একটি অত্যন্ত প্রয়োজনীয় এপ্লিকেশন। আর সেই চ্যাটজিপিটি (CHATGPT) প্রতি মুহূর্তে বদলাচ্ছে তার নকশা। চটজলদি কোনো তথ্য সম্পর্কে জানার জন্য এখন অত্যাধিক পরিমানে ব্যবহার কিরে হচ্ছে চ্যাটজিপিটি। কথোপকথন মনে রাখার সুবিধা থেকে শুরু করে ব্যক্তিগত (CHATGPT) তথ্যের সুরক্ষা—এ বার চ্যাটের গোপনীয়তা রক্ষায় নতুন ফিচার নিয়ে চর্চা। জানা যাচ্ছে, চার সংখ্যার পিন, ফেস আইডি বা টাচ আইডির সাহায্যে চ্যাট লক করার সুবিধা পেতে পারেন ব্যবহারকারীরা। ফলে স্মার্টফোন বা ল্যাপটপ অন্য কারও হাতে গেলেও ব্যক্তিগত কথোপকথনে (CHATGPT) সহজে উঁকি দেওয়া সম্ভব হবে না।
চ্যাটজিপিটির সঙ্গে অনেকেই ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেন (CHATGPT)। সেই তথ্য আদানপ্রদান অনেকেই গোপনীয়তা রাখতে চান। তাই সেই কথোপকথন সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। তবে পিন ভুলে গেলে তথ্য হারানোর আশঙ্কা রয়েছে কি না, তা নিয়ে সতর্ক থাকা জরুরি (CHATGPT)। নতুন ফিচারটি ব্যবহারের আগে তার নিয়ম ও তথ্য পুনরুদ্ধারের পদ্ধতি জেনে নেওয়া প্রয়োজন। শুধু প্রশ্নের উত্তর পাওয়াই নয়, গবেষণা, পড়াশোনা, প্রযুক্তির জটিল বিষয় সহজে বোঝা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের কাজেও ব্যবহার করা যায় চ্যাটজিপিটিকে। (CHATGPT) সঠিক নির্দেশ ও নির্ভরযোগ্য সূত্রের সাহায্যে এই এআই টুল হয়ে উঠতে পারে দৈনন্দিন কাজের অন্যতম সহায়ক।
