আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Mamata Banerjee : ভোট চুরির অভিযোগে উত্তাল দিল্লি, রামলীলার মঞ্চে গর্জে উঠবেন মমতা – ডাক দিলেন সবাইকে

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার, (Mamata Banerjee) ভোটাধিকার লুটের অভিযোগে ফের রাজধানীর রাজপথে নামছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী ১ নভেম্বর, (Mamata Banerjee) রবিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধীরা। আর সেই মঞ্চের অন্যতম প্রধান বক্তা হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, (Mamata Banerjee) ‘আর চুপ থাকবেন না। ভোটাধিকারই যখন লুটের মুখে, তখন তা নিয়ে চুপ থেকে লাভ নেই। বরং আসুন, গণতন্ত্র আর সংবিধান বাঁচাতে হাতে হাত ধরে দাঁড়াই সকলে।’

 

তাঁর আরও বক্তব্য, ‘১ নভেম্বর, ইন্ডিয়া রামলীলা ময়দানে প্রতিবাদ জানাবে (Mamata Banerjee)। এটা ভোট চুরির বিরুদ্ধে লড়াই। প্রত্যেক ভারতীয়র এই অধিকার আছে। বাংলা ও অন্যান্য রাজ্যে ভোট চুরির জবাব চায় জনতা, নিরুত্তর থাকলে চলবে না। আমি প্রত্যেক পড়ুয়া, যুব, মহিলা ও সমাজের বিশিষ্টদের কাছে আবেদন জানাই, (Mamata Banerjee) আপনারাও এই কর্মসূচিতে শামিল হোন।’ বিরোধী শিবিরের মূল অভিযোগ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোট লুট করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযোগ, (Mamata Banerjee) কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পক্ষ নিয়ে কার্যত একপেশেভাবে নির্বাচন পরিচালনা করেছে কমিশন। নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তাই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

 

এই ইস্যুতে এর আগেও দু-বার বড় প্রতিবাদ কর্মসূচি করেছে ইন্ডিয়া জোট (Mamata Banerjee)। পথে নেমে পুলিশের লাঠির মুখেও পড়তে হয়েছে রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের। কিন্তু তাতেও দমেনি বিরোধীরা। জানা গেছে, এবারের কর্মসূচিতে ‘ককরোচ জনতা পার্টি’ও সমর্থন জানিয়েছে এবং তারাও এই প্রতিবাদে অংশ নিতে পারে (Mamata Banerjee)। সব মিলিয়ে ১ নভেম্বরের রামলীলা ময়দানের এই সমাবেশ যে শুধু প্রতিবাদ নয়, বরং আগামী দিনে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে বিরোধী ঐক্যের বড় বার্তা দেবে, তা বলাই যায়। ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, (Mamata Banerjee) সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *