Bengal Cricket : ফলো অন নয়, কৌশলেই কামাল! ২৮৭ রানে কেরলকে হারিয়ে হ্যাটট্রিক বাংলার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- হাতে ছিল ২০৯ রানের লিড (Bengal Cricket)। প্রতিপক্ষকে ফলো অন করানোর সুযোগও ছিল। কিন্তু ঝুঁকি নেননি কোচ লক্ষ্মীরতন শুক্ল। তীব্র গরম ও আর্দ্রতার কথা মাথায় রেখে (Bengal Cricket) দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নেয় বাংলা। আর সেই কৌশলেই এল বড় জয়। কেরলকে ২৮৭ রানে হারিয়ে রনজি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল বঙ্গ ব্রিগেড (Bengal Cricket)।
প্রথম ইনিংসে বাংলার জয়ের ভিত গড়ে দেন শাহবাজ আহমেদ (Bengal Cricket)। তার ব্যাট থেকে আসে ২০৩ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস। অঙ্কুর পাল করেন ৮০ বলে ৬৬ এবং সুমন্ত গুপ্ত করেন ৯৫ বলে ৪৯ রান (Bengal Cricket) । তাঁদের ব্যাটে ভর করেই সাড়ে ৩৫০ রান তোলে বাংলা। জবাবে ব্যাট হাতে মুখ থুবড়ে পড়ে কেরল। মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় শচীন বেবির দল। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন (Bengal Cricket)। মহম্মদ শামি নেন ৩ উইকেট, শাহবাজ ২টি।
২০৯ রানে এগিয়ে থেকেও ফলো অন করায়নি বাংলা (Bengal Cricket)। দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার লক্ষ্যে ব্যাট করতে নামে তারা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন সর্বোচ্চ ৪৭ রান। শাহবাজ করেন ২০। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে শেষ হয় বাংলা। কেরলের সামনে (Bengal Cricket) জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০৮ রান।
তৃতীয় দিনের শেষেই ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কেরল (Bengal Cricket)। চতুর্থ দিনে আর মাত্র ৬৭ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় তারা। বল হাতে বিধ্বংসী প্রদীপ্ত প্রামাণিক। দ্বিতীয় ইনিংসে ৫১ রান দিয়ে ৬ উইকেট (Bengal Cricket)। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের নায়ক তিনি। দ্বিতীয় ইনিংসে শামি ও শাহবাজ নেন ২টি করে উইকেট। জয়ের পর প্রদীপ্ত বলেন, (Bengal Cricket) ১০ উইকেট নিতে পারাটা স্পেশাল, গর্বের মুহূর্ত। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। কোচ লক্ষ্মীরতনের কৌশল যে সঠিক ছিল, তা প্রমাণ করল স্কোরবোর্ড। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় (Bengal Cricket) আরও মজবুত জায়গায় বাংলা।
