বাংলার আয়নাআজকের দিনেখেলাবিশ্বভারত

Jimmy Anderson : ৪৪-এও অপ্রতিরোধ্য জিমি! ইংল্যান্ডে ব্রাত্য, ইটালির টি১০ লিগ মাতাতে প্রস্তুত অ্যান্ডারসন

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ল্যাঙ্কাশায়ার ছাঁটাই করতেই কেরিয়ার শেষ বলে ধরে নিয়েছিলেন অনেকেই, কিন্তু ৪৪ বছর বয়সেও থামতে নারাজ জেমস অ্যান্ডারসন (Jimmy Anderson)। ছোটবেলার ক্লাবের দরজা বন্ধ হতেই ইটালির টি১০ লিগে নতুন অধ্যায় শুরু করছেন ইংরেজ কিংবদন্তি পেসার। ইটালির টি১০ লিগে নাপোলি নাইটসের অধিনায়ক হিসেবে খেলবেন অ্যান্ডারসন। শুধু অধিনায়কই নন, এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিকও তিনি (Jimmy Anderson)। তাঁর সঙ্গে একই দলে যোগ দিচ্ছেন ল্যাঙ্কাশায়ারে তাঁর প্রাক্তন সতীর্থ উইকেটরক্ষক লুক সুটন।

 

এক বিবৃতিতে অ্যান্ডারসন বলেন, “ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে (Jimmy Anderson)। এবার সময় হয়েছে ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার। লুক আর আমি দীর্ঘদিন একসঙ্গে খেলেছি। আশা করছি, ইটালির ক্রিকেটের উন্নতিতে সাহায্য করতে পারব (Jimmy Anderson)।” ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নিলেও ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি চালিয়ে যাচ্ছিলেন জিমি। ২০২৫ সালে মাঝপথে অধিনায়কত্ব নেন এবং ২০২৬ সালে তাঁর নেতৃত্বেই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে ল্যাঙ্কাশায়ার। (Jimmy Anderson) গত মরসুমে হতাশাজনক পারফরম্যান্স ছিল দলের, কিন্তু অ্যান্ডারসন ১৭.৬৮ গড়ে ৫০ উইকেট নিয়েছিলেন। তারপরও নতুন চিফ এক্সিকিউটিভ রিচার্ড কেনিয়ন ক্লাবকে নতুনভাবে সাজাতে গিয়ে তাঁকে পরিকল্পনার বাইরে রাখেন।

 

২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক (Jimmy Anderson) হয় অ্যান্ডারসনের। ২০০৩ সালে টেস্ট অভিষেক ইংল্যান্ডের হয়ে। ২৫ বছরের কেরিয়ারে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি (Jimmy Anderson)। টেস্টে মুরলিধরন ও ওয়ার্নের পর তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এবং পেসারদের মধ্যে সর্বোচ্চ। ছাঁটাইয়ের পর অভিমান নিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যান্ডারসন লিখেছিলেন, “ছোট থেকে আমি ল্যাঙ্কাশায়ারের সমর্থক। এখানে ২৫ বছর খেলেছি। এভাবে শেষ হবে ভাবিনি।” (Jimmy Anderson) সেই অভিমানকেই শক্তি করে এবার নতুন দেশে, নতুন লিগে নিজেকে প্রমাণ করতে মরিয়া ৪৪ বছরের জেমস অ্যান্ডারসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *