আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Kanchenjunga : ঘুম থেকে উঠেই আকাশে বরফের মুকুট! বানারহাট-মূর্তি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে আপ্লুত পর্যটকরা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দার্জিলিং নয়, এবার সমতল থেকেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা! (Kanchenjunga) ধূপগুড়ির পর বুধবার সকাল থেকে বানারহাট ও মূর্তি থেকেও দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের। এই মরসুমে প্রথমবার ডুয়ার্সের এই দুই জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দর্শন, (Kanchenjunga) উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা।

 

সোমবারেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যের দেখা মিলেছিল ধূপগুড়ি-সহ ডুয়ার্সের (Kanchenjunga) বিভিন্ন প্রান্ত থেকে। সেই দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা ভিড় জমিয়েছিলেন বহু জায়গায়। তবে বুধবারের দৃশ্য ছিল আরও মনোরম। সকাল থেকেই আকাশ ছিল একেবারে পরিষ্কার এবং ঝলমলে (Kanchenjunga)। কুয়াশা বা মেঘের কোনও বাধা ছিল না। ফলে আরও স্পষ্ট ও ঝকঝকে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘাকে।

 

ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া বিরল ঘটনা নয় (Kanchenjunga)। সাধারণত অক্টোবরের শেষের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। বাতাসে দূষণের মাত্রা কমে যাওয়ায় এবং আকাশ পরিষ্কার থাকায় প্রতি বছরই এই সময় শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) দেখা পাওয়া যায়। তবে ধূপগুড়ির পাশাপাশি এবার কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের সাক্ষী থাকল মূর্তি এবং বানারহাট। এই মরসুমে প্রথম। স্থানীয়দের দাবি, লকডাউনের সময় থেকেই উত্তরবঙ্গের (Kanchenjunga) বিভিন্ন জেলা থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। তারপর থেকে প্রায় প্রতি বছরই অক্টোবরের শেষে এমন দৃশ্যের সাক্ষী থাকে উত্তরবঙ্গের (Kanchenjunga) বেশ কয়েকটি জেলা।

 

কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ দেখতে মূলত দার্জিলিঙে (Kanchenjunga) দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন। তবে এবার ডুয়ার্স থেকেই দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা কখনওই ভাবেননি যে এই ধরনের দৃশ্য তাঁরা দেখতে পাবেন। (Kanchenjunga) ঘুম থেকে উঠেই পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যান পর্যটকেরা। সূর্যের আলোয় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা জ্বলজ্বল করছে। জঙ্গল, পাহাড় ও নদীর পাশাপাশি ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন ছিল বাড়তি পাওনা। আর তাই সেই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে এবং উপভোগ করতে ধূপগুড়ি, বানারহাট, (Kanchenjunga) মূর্তি নদীর তীরে ভিড় জমান বহু মানুষ।

 

এই সময়ে প্রচুর পর্যটক যান উত্তরবঙ্গে (Kanchenjunga)। মূর্তি এবং বানারহাট থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁরা। পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) দেখা যাওয়ার এই খবরে আরও বেশি পর্যটক আকৃষ্ট হবেন উত্তরবঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *