আজকের দিনেবাংলার আয়নাভারত

Supreme Court : ভোটার তালিকায় ফর্ম-জটিলতা নয়, দিল্লি SIR মামলায় কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- নির্বাচন কমিশন ফর্ম ৬, ৭ ও ৮ পরিবর্তন করতে পারে না (Supreme Court)। বুধবার দিল্লির SIR সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পুরনো ভোটারদের কেন নতুন করে ফর্ম ৬ পূরণ করতে বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ (Supreme Court)। বুধবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। বেঞ্চের প্রশ্ন, যাঁদের নাম আগেই ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কেন ‘ফর্ম ৬’ পূরণ করতে বলা হচ্ছে? (Supreme Court) শীর্ষ আদালত স্পষ্ট করে, ফর্ম ৬ শুধুমাত্র নতুন ভোটারদের নাম তোলার জন্য।

 

বেঞ্চ আরও প্রশ্ন তোলে, দিল্লিতে অদূর ভবিষ্যতে কোনও নির্বাচন (Supreme Court) না থাকা সত্ত্বেও কমিশন কেন ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে জোর দিচ্ছে। কমিশনকে পরামর্শ দিয়ে আদালত বলে, (Supreme Court) “নতুন করে নাম তোলার জন্য কোনও চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করবেন না।” মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন, বহু ভোটার এনুমারেশন ফর্ম পাননি বা জমা দিতে পারেননি (Supreme Court)। তাঁদের মধ্যে অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। বিচারপতিরা মনে করিয়ে দেন, ফর্ম ৮ হল ঠিকানা পরিবর্তনের জন্য, আর ফর্ম ৬ নতুন নিবন্ধনের জন্য। তাই পুরনো ভোটারদের ফর্ম ৬ জমা দিতে বাধ্য করা অযৌক্তিক। আদালত বলে, (Supreme Court) যাঁদের নাম আগে তালিকায় ছিল, তাঁদের ‘নতুন ভোটার’ হিসেবে না দেখে পরিস্থিতি অনুযায়ী সমাধান খুঁজতে হবে।

 

উল্লেখ্য, গত ৫ অক্টোবরও প্রধান বিচারপতির বেঞ্চ (Supreme Court) বলেছিল, ফর্ম ৬ পরিবর্তনের কোনও অনুমোদন সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্টের এই মন্তব্য নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Supreme Court)। পুরনো ভোটারদের হয়রানি রুখতে এবং তালিকা সংশোধনের প্রক্রিয়া সহজ করতে কমিশনকে নতুন করে ভাবতে হবে বলেই মনে করছে আইনি মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *