Cyclone Arnab : অর্ণবের প্রভাবে তোলপাড় বাংলা, একাধিক জেলায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফের দুর্যোগের কবলে বাংলা। অর্ণবের পরোক্ষ প্রভাবে আজ ২৯ অক্টোবর থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তন (Cyclone Arnab)। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামীকাল রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট চলবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Cyclone Arnab)। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে (Cyclone Arnab) ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Cyclone Arnab) বইতে পারে।
শুধু দক্ষিণ নয়, আজ ভিজবে উত্তরবঙ্গও (Cyclone Arnab)। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই তিন জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে (Cyclone Arnab)। ৩০ শে অক্টোবর দুর্যোগের আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রপাতের সতর্কতা রয়েছে (Cyclone Arnab)। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং ও জলপাইগুড়ির এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো (Cyclone Arnab) হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
৩১ অক্টোবর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বৃষ্টি (Cyclone Arnab) পুরোপুরি বিদায় নিচ্ছে না। ৩১ তারিখ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Cyclone Arnab)। সেখানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, (Cyclone Arnab) তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আবহাওয়া দফতরের পরামর্শ, বজ্রবিদ্যুৎ চলাকালীন খোলা মাঠে থাকবেন না, (Cyclone Arnab) গাছের নীচে বা বিদ্যুতের খুঁটির পাশে আশ্রয় নেবেন না। সমুদ্র উপকূলে পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় যাতায়াতের ক্ষেত্রেও সতর্কতা (Cyclone Arnab) অবলম্বন করুন।
