আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Durga Puja : কলকাতার পুজোয় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, রাত জেগে মণ্ডপে মণ্ডপে ঘুরে জানালেন শারদ শুভেচ্ছা

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বছর ঘুরে ফের বাঙালির দোরগোড়ায় দুর্গাপুজো (Durga Puja)। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলার মাঝে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনের প্রস্তুতি। পঞ্চমীর রাত থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। (Durga Puja) সেই ভিড়েই সামিল হলেন ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। রাত জেগে ঠাকুর দেখে মুগ্ধ তিনি, আর সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।

 

দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, (Durga Puja) সংস্কৃতি আর মিলন উৎসব। সেই উৎসবের টানেই কলকাতায় ফিরে আসা। সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সার্জিয়ো গোর লেখেন, কলকাতার মণ্ডপগুলিতে যে সৃজনশীলতা, পারস্পরিক (Durga Puja) সম্প্রীতি এবং উষ্ণ আতিথেয়তা দেখেছেন, তাতে তিনি অভিভূত। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, “কলকাতায় ফিরে খুব ভাল লাগছে! বেশ কিছু সুন্দর মণ্ডপ ঘুরে দেখলাম। এখানকার অসাধারণ সৃজনশীলতা, (Durga Puja) পারস্পরিক সম্প্রীতি এবং উষ্ণ আতিথেয়তার পরিচয় পেয়েছি। এই উৎসবটি কেন এত বিশেষ, তা এখন সহজেই বুঝতে পারছি।”

 

শুধু ঘোরাই নয়, সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি (Durga Puja)। তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কমেন্টে তাঁকে পাল্টা শুভেচ্ছা জানান নেটিজেনরা। অনেকেই কলকাতার পুজোর প্রশংসা বিশ্ব দরবারে তুলে ধরার জন্য (Durga Puja) ধন্যবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূতকে। দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির শিকড়, ভাষা ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর (Durga Puja) অনুভূতি। মার্কিন রাষ্ট্রদূতের মুগ্ধতাই প্রমাণ করে, কলকাতার দুর্গাপুজোর আবেদন আজ সত্যিই বিশ্বজোড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *