আজকের দিনেখেলাবিশ্বভারত

FOOTBALL NEWS : লাজিওর জার্সিতে গোল মুসোলিনির নাতির, সিরি আ-তে নজর কাড়লেন রোমানো

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- পরিচয়ের ভারী বোঝা সরিয়ে ফুটবল মাঠে (FOOTBALL NEWS) নিজেকে প্রতিষ্ঠা করাই লক্ষ্য তাঁর। তিনি ইতালির কুখ্যাত ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নাতি। কিন্তু দাদুর পরিচয় নয়, নিজের পায়ের জাদুতেই ইতিহাস লিখতে চান রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। (FOOTBALL NEWS) আর এবার ইতালির সর্বোচ্চ লিগ সিরি আ-তে প্রথম গোল করে সেই লক্ষ্যেই এক ধাপ এগোলেন ২৩ বছরের এই ডিফেন্ডার। সোমবার রাতে সিরি আ-তে সাসুয়োলোর বিরুদ্ধে ৬-২ গোলে বড় জয় পেয়েছে লাজিও (FOOTBALL NEWS)। সেই ম্যাচেই আলোচনার কেন্দ্রে রোমানো।

 

ম্যাচের শুরুতে লাজিওর হয়ে গোল করেন কেনেথ টেলর (FOOTBALL NEWS)। এর পর জোসিপ সুটালোর আত্মঘাতী গোলে সমতা ফেরায় সাসুয়োলো। তবে গুস্তাভ ইসাকসেনের গোলে ফের এগিয়ে যায় লাজিও (FOOTBALL NEWS)। তার পরেই আসে সেই মুহূর্ত। ১৬ মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান ৩-১ করেন রোমানো। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও VAR পর্যালোচনার পরে গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

 

এর পর মাতিয়া জাক্কানির গোলে বিরতির আগেই ৪-১ করে লাজিও (FOOTBALL NEWS)। দ্বিতীয়ার্ধে তিজানি নসলিনের জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয়। ম্যাচের আধ ঘণ্টা পেরনোর পর জাক্কানিকে ফাউল করে লাল কার্ড দেখেন সাসুয়োলোর ক্রিস্তিয়ান থর্স্টভেট (FOOTBALL NEWS)। ১০ জনে হয়ে যাওয়ার চাপ আর ধরে রাখতে পারেনি তারা।

 

কে এই রোমানো? ২০০৩ সালের ২৭ জানুয়ারি রোমে জন্ম। মা আলেসান্দ্রা মুসোলিনি, এক সময়ের অভিনেত্রী ও পরে রাজনীতিবিদ (FOOTBALL NEWS)। দাদু ছিলেন জ্যাজ পিয়ানোবাদক। আর দিদিমার বোন বিশ্বখ্যাত ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেন। এমন তারকাখচিত পারিবারিক পরিচয় থাকলেও ফুটবল মাঠেই নিজের পরিচিতি (FOOTBALL NEWS) গড়ে তুলতে মরিয়া এই ডিফেন্ডার।

 

রোমার যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার ২০১৬ সালে (FOOTBALL NEWS) যোগ দেন লাজিওর যুব দলে। ২০২১ সালে প্রথম পেশাদার চুক্তিতে সই। তার পর পেসকারা ও জুভে স্তাবিয়াতে লোনে খেলার অভিজ্ঞতা সঞ্চয়। গত মরশুমে ক্রেমোনেসের হয়ে সিরি আ-তে ২৮টি ম্যাচে মাঠে নেমেছিলেন। (FOOTBALL NEWS) এবার পুরনো ক্লাবের জার্সিতে গোল করে দীর্ঘদিনের স্বপ্নপূরণ করলেন।

 

তাঁর ফুটবলজীবনের সঙ্গে বারবার জড়িয়ে পড়েছে (FOOTBALL NEWS) পারিবারিক পদবি নিয়ে বিতর্ক। কখনও গ্যালারি থেকে সমর্থকদের তির্যক মন্তব্য শুনতে হয়েছে। যদিও রোমানো জানিয়েছেন, রাজনীতি নিয়ে তাঁর বিন্দুবিসর্গ আগ্রহ নেই। ফুটবলেই মন দিতে চান। সেই কারণেই জার্সির পিছনে পুরো পদবি না লিখে কেবল ‘রোমানো’ (FOOTBALL NEWS) লেখেন তিনি। ইতিহাসের বিতর্কিত উত্তরাধিকার থেকে নিজেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত।

 

এই জয়ের পরে ৯ ম্যাচে ৮ জয় ও একটি ড্র (FOOTBALL NEWS) নিয়ে ২৫ পয়েন্ট সংগ্রহ করে লিগের শীর্ষে উঠে এল লাজিও। বুধবার ভেনেজিয়ার বিরুদ্ধে খেলতে নামার কথা ইন্টার মিলানের। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোমা (FOOTBALL NEWS)। বিরাট জয় পেলেও আলোচনায় এখন শুধুই রোমানো। তিনি প্রমাণ করলেন, রক্তের পরিচয় নয়, মাঠের পারফরম্যান্সই আসল পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *