আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

Indian Football : ০-২ থেকে ৩-২! ত্রিনিদাদকে হারিয়ে বাকুতে ভারতের ব্লু কোল্টসের দুরন্ত কামব্যাক

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিরতির সময় স্কোরলাইন ০-২ (Indian Football)। ম্যাচের রাশ তখন ত্রিনিদাদ ও টোবাগোর হাতে। সেখান থেকেই ঘুরে দাঁড়াল ভারত। বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে দ্বিতীয়ার্ধে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিল অনূর্ধ্ব-১৫ ব্লু কোল্টস (Indian Football)। ম্যাচের শুরু থেকেই দু’দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। ভারত শুরুতে বল দখলে রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করলেও, ক্যারিবিয়ানদের দ্রুত প্রতি-আক্রমণে বারবার বিপদে পড়তে হয় রক্ষণকে। তারই ফল মেলে ৬ মিনিটে (Indian Football)। ডান দিক থেকে আসা ক্রস থেকে দুরন্ত ফিনিশে গোল করেন ত্রিনিদাদের স্ট্রাইকার জেলোন ক্যারিংটন।

 

গোল খেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বিবিয়ানো ফার্নান্ডেজের দল (Indian Football)। মাঝমাঠে ভিক্টর ও রলালরেম্বুয়াটফেলা বারবার সুযোগ তৈরি করলেও, ত্রিনিদাদের গোলরক্ষকের অনবদ্য সেভে গোলের মুখ খুলছিল না (Indian Football)। উল্টে ১৮ মিনিটে ফের ধাক্কা। কর্নার থেকে আসা বলে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জোশুয়া সাইরাস। প্রথমার্ধে ভারতের কাছে ছিল (Indian Football) ৬৫% বল পজেশন, ৭টি শট, কিন্তু স্কোরবোর্ডে ০-২।

 

বিরতিতে ড্রেসিংরুমে যে মাস্টারক্লাস দিয়েছিলেন কোচ বিবিয়ানো, (Indian Football) তা স্পষ্ট হয় দ্বিতীয়ার্ধে। ছেলেদের বলেন, ফুটবলে শেষ বাঁশি পর্যন্ত লড়তে হয়। মাঠে নেমেই বদলে যায় ভারতের বডি ল্যাঙ্গুয়েজ (Indian Football)। ২৩ মিনিটে বাঁ দিক থেকে আসা থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ভিক্টর লাউম্পুইয়া। ২-১। এই গোলটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। (Indian Football) আত্মবিশ্বাস ফিরে পায় ভারত।

 

এর ঠিক দু’মিনিট পর, ২৫ মিনিটে ফের ভিক্টর ম্যাজিক (Indian Football)। মাঝমাঠ থেকে একক দক্ষতায় দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ২-২। সমতায় ফিরে আরও ক্ষুধার্ত দেখায় ভারতকে (Indian Football)। ত্রিনিদাদ তখন রক্ষণে ব্যস্ত। একের পর এক আক্রমণের ফসল আসে ২৯ মিনিটে। ডান দিক থেকে ভিক্টরের বাড়ানো পাস থেকে ট্যাপ-ইন করে ভারতকে ৩-২ এগিয়ে দেন বদলি হিসেবে নামা রলালরেম্বুয়াটফেলা (Indian Football)। শেষ ৬ মিনিটে ত্রিনিদাদ মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও, ভারতের ডিফেন্স ঠান্ডা মাথায় লিড ধরে রাখে। এই জয় শুধু তিন পয়েন্ট নয়, একটা বার্তা (Indian Football)। গ্রানাডার বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করা, বাহরিনকে ৪-৩ হারানো, সেনেগালের কাছে ১-৬ হার এবং হন্ডুরাসের কাছে ১-২ হার— সব ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে জানে এই দল। টুর্নামেন্টের এই পর্বে এটাই ভারতের প্রথম জয়, (Indian Football) যা নক-আউটের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বিবিয়ানোর ছেলেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *