MADAN MITRA : “তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব”: ইডি দপ্তরে হাজির হয়ে বললেন মদন মিত্র
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুর-নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (MADAN MITRA)। বেলা ১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সোজা ইডি দপ্তরে যান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।”
ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে ১২৫ জনের চাকরির অভিযোগের তদন্তেই উঠে এসেছে মদন মিত্রের নাম। এরপরই বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।(MADAN MITRA)
এর আগেই মামলায় নোটিস পেয়ে হাজিরা দিয়েছেন মিত্র পরিবারের বাকিরা। গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দুই ছেলে শুভরূপ ও স্বরূপ। ছোটো ছেলেকে প্রায় ৯ ঘণ্টা জেরা করা হয়। শুক্রবার ইডি দপ্তরে আসেন স্ত্রী অর্চনা মিত্রও।(MADAN MITRA)
নোটিস পাওয়ার পরই রাজনৈতিক অবস্থান নিয়ে সরব হন মদন। তিনি বলেছিলেন, “ইডির থেকে এবি বেশি ভয়ের।” বুধবার ইডির সামনে তিনি জানান, “যা নথি আনতে বলেছে সব এনেছি। ইডি যাকে মনে করবে ডাকতে পারে।”
ইডি সূত্রে খবর, নিয়োগের বিনিময়ে অবৈধ লেনদেন হয়েছিল কি না তা খতিয়ে দেখতেই ব্যাঙ্কের নথি-সহ আরও তথ্য চাওয়া হয়েছে।(MADAN MITRA)
এখন পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের কেন্দ্রে গোটা মিত্র পরিবার। কামারহাটির “কালারফুল” বিধায়ক তদন্তে কতটা সহযোগিতা করেন, সেদিকেই নজর সকলের।
