আজকের দিনেবাংলার আয়না

FAKE CIGARETTE : নামী ব্র্যান্ডের মোড়কে নকল সুখটান, কোচবিহারের দুই বাজারে হানা হায়দরাবাদের দলের

কিউ ইন্ডিয়া বাংলা, কোচবিহার:- সুখটানেও জালিয়াতির কারবার (FAKE CIGARETTE)। কোচবিহারে নামী কোম্পানির নামে দেদার বিক্রি হচ্ছে নকল সিগারেট। অবশেষে হায়দরাবাদের আদালতের নির্দেশে ভবানীগঞ্জ বাজার ও দিনহাটার চওড়াহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট (FAKE CIGARETTE) বাজেয়াপ্ত করা হল।

 

জানা গিয়েছে, একটি নামী সিগারেট প্রস্তুতকারী (FAKE CIGARETTE) সংস্থা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিল যে তাদের ব্র্যান্ডের নাম ও প্যাকেজিং নকল করে বাজারে কম দামে সিগারেট বিক্রি হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদের (FAKE CIGARETTE) আদালত তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পেয়েই আইনজীবীদের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল হায়দরাবাদ থেকে সরাসরি কোচবিহারে পৌঁছায়।

 

গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে কোচবিহারের (FAKE CIGARETTE) ভবানীগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। সেখানকার একাধিক দোকান থেকে নামী ব্র্যান্ডের হুবহু নকল সিগারেটের প্যাকেট উদ্ধার হয়। এরপর দলটি যায় দিনহাটা শহরের চওড়াহাট বাজারে। সেখানেও একই ছবি। একাধিক দোকানে মজুত ছিল নকল সিগারেট (FAKE CIGARETTE)।

 

অভিযানকারী দলের সদস্যরা জানান, (FAKE CIGARETTE) নকল প্যাকেটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে খালি চোখে আসল-নকল বোঝা প্রায় অসম্ভব। প্যাকেটের রং, লোগো, ছবি, এমনকি লেখা পর্যন্ত হুবহু কপি করা হয়েছে। কিন্তু ভিতরে থাকা সিগারেটের (FAKE CIGARETTE) গুণগত মান নিয়ে বড় প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, এই বেআইনি কারবারের জেরে একদিকে যেমন কোম্পানি আর্থিক ক্ষতির মুখে পড়ছে, (FAKE CIGARETTE) তেমনই ক্রেতাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও বাড়তি ঝুঁকি তৈরি হচ্ছে।

 

অন্যদিকে, অভিযানের মুখে পড়ে ব্যবসায়ীদের একাংশের দাবি, (FAKE CIGARETTE) তাঁরা পাইকারি হকারদের কাছ থেকে এই সিগারেটগুলি কেনেন। কম দামে পাওয়া যায় বলে বিক্রি করেন। এগুলি যে নকল, তা তাঁরা জানতেন না। যদিও তদন্তকারী দলের অনুমান, এর পিছনে একটি বড় চক্র কাজ করছে, (FAKE CIGARETTE) যারা উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এই নকল সিগারেট ছড়িয়ে দিচ্ছে।

 

এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীগঞ্জ ও চওড়াহাট বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ ক্রেতারাও আতঙ্কিত। সিগারেট (FAKE CIGARETTE) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও, বৈধ সংস্থাগুলি সরকারি নিয়ম মেনে তামাকের মাত্রা ও অন্যান্য উপাদান নিয়ন্ত্রণ করে। কিন্তু নকল কারবারে কোনও নিয়মই মানা হয় না। ফলে নকল সিগারেটে (FAKE CIGARETTE) কী ধরনের ক্ষতিকারক সামগ্রী ব্যবহার হচ্ছে, তা নিয়ে গভীর ধোঁয়াশা থেকেই যাচ্ছে। গোটা চক্রের উৎস খুঁজতে তদন্ত জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *