Two Encounters : ১২ ঘণ্টায় রাজ্যে জোড়া এনকাউন্টার! এবার ধুলিয়ানে পুলিশের গুলিতে বিদ্ধ বিজেপি নেতা খুনে অভিযুক্ত
কিউ ইন্ডিয়া বাংলা, ধুলিয়ান :- ভোরে গাইঘাটার পর দুপুরে ধুলিয়ান (Two Encounters)। মঙ্গলবার ১২ ঘণ্টার ব্যবধানে রাজ্যে দ্বিতীয় এনকাউন্টার। মুর্শিদাবাদের ধুলিয়ান বাজারে পুলিশের গুলিতে বিদ্ধ খুনে অভিযুক্ত সামাউন শেখ (Two Encounters)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা সুজিত মণ্ডলকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল সামাউন শেখ। প্রায় দু মাস আগে ধুলিয়ানে ওই বিজেপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ (Two Encounters)। সেই ঘটনায় নাম জড়ায় সামাউনের।
মঙ্গলবার দুপুরে সুজিত মণ্ডল খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য ধুলিয়ান (Two Encounters) বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল সামাউনকে। পুলিশের দাবি, ঘটনাস্থলে গিয়েই হঠাৎ পুলিশের হাত থেকে সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত (Two Encounters)। পুলিশের তরফে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও সে তা অমান্য করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে সামাউনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ (Two Encounters)। গুলিটি তার পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Two Encounters)। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সামাউন। উল্লেখ্য, এর কয়েক ঘণ্টা আগেই উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণে অভিযুক্ত যুবকের এনকাউন্টারে (Two Encounters) মৃত্যু হয়। ফলে একই দিনে রাজ্যে দুটি এনকাউন্টারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশের দাবি আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় তারা (Two Encounters)। একই দিনে দুটি এনকাউন্টারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বিরোধীদের একাংশের অভিযোগ, বিচার এড়াতেই এনকাউন্টারের পথ বেছে নিচ্ছে পুলিশ (Two Encounters)। যদিও পুলিশের পালটা দাবি, অভিযুক্ত পালাতে গেলে গুলি চালানো ছাড়া উপায় ছিল না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
