Shah Rukh Khan : ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে মিল! ‘কিং’-এর ঝলক নিয়ে বিতর্কে শাহরুখ
কিউ ইন্ডিয়া বাংলা : শাহরুখ খানের (Shah Rukh Khan) অভিনীত ছবি ‘কিং’-এর নতুন ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের উচ্ছ্বাসের পাশাপাশি শুরু হয়েছে নানা বিতর্ক। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে দৃশ্যের মিল রয়েছে বলে অভিযোগ তুলেছেন (Shah Rukh Khan) একাংশের দর্শকরা। আগুনের পটভূমি থেকে শুরু করে দৃশ্যের উপস্থাপনা— একাধিক বিষয়ে মিলের দাবি উঠে এসেছে। (Shah Rukh Khan) যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি ছবির নির্মাতারা।
মঙ্গলবার প্রকাশিত ঝলকে বন্দুক হাতে, ঠোঁটে গোলাপ (Shah Rukh Khan) নিয়ে আগ্রাসী অবতারে দেখা গিয়েছে শাহরুখকে। তাঁর এই নতুন লুক নজর কাড়লেও সমাজমাধ্যমে ছবির দৃশ্য পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ ঝলকটিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ও নিম্নমানের বলে কটাক্ষ করেছেন। (Shah Rukh Khan) আবার কয়েক জন দাবি জানিয়েছেন, ছবির আগের ঝলকের সঙ্গে ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’-এরও মিল রয়েছে। ‘লেওঁ: দ্য প্রফেশনাল’ ছবির সঙ্গে চিত্রনাট্যের সম্ভাব্য মিল নিয়েও কটাক্ষ করেছেন (Shah Rukh Khan) অনেকে।
সম্প্রতি শাহরুখ জানিয়েছেন, ‘কিং’-এ তাঁকে ধূসর চরিত্রে দেখা যাবে (Shah Rukh Khan)। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কপূর ও অরশাদ ওয়ারসি। প্রযোজনায় রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স (Shah Rukh Khan)।বক্স অফিসে ‘কিং’-এর প্রতিদ্বন্দ্বী হতে পারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম ছবি ‘কিং১০০’। মুক্তির আগেই বিতর্কের মুখে পড়া এই ছবি দর্শকদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে, এখন সেটাই দেখার।
