আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Sumit Roy : শালবনীর পর ডায়মন্ড হারবার! মাটি চুরি মামলায় শোন অ্যারেস্ট অভিষেকের প্রাক্তন পিএ সুমিত রায়

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শালবনী জমি (Sumit Roy) কেলেঙ্কারির পর এবার মাটি চুরি মামলাতেও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুমিত রায়। ডায়মন্ড হারবার জেলা পুলিশ তাঁকে শোন অ্যারেস্ট দেখাল। বুধবার শালবনী জেল থেকে আলিপুর আদালতে পেশ করা হয় সুমিতকে (Sumit Roy)।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের কালিতলা আশুতি থানা এলাকায় প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ উঠেছে সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন তাঁকে শোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। অন্যদিকে, সুমিতের (Sumit Roy) আইনজীবী জামিনের আবেদন করেছেন।

 

উল্লেখ্য, শালবনীতে সরকারি খাস জমি ভুয়ো নথি তৈরি করে বিক্রির অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার হন সুমিত (Sumit Roy)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, এই জমি দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের নাম সামনে আসে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, কেলেঙ্কারির টাকা সুজয়ের হাত ঘুরে সরাসরি সুমিতের (Sumit Roy) অফিসে পৌঁছত।

 

এবার শালবনী মামলায় জেলে থাকাকালীনই নতুন করে মাটি চুরির মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করায় আইনি জটিলতা আরও বাড়ল (Sumit Roy)। পরপর দুটি বড় দুর্নীতির মামলায় নাম জড়ানোয় অভিষেকের প্রাক্তন আপ্ত সহায়কের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল। আলিপুর আদালত এদিন হেফাজত ও জামিন নিয়ে কী রায় দেয়, (Sumit Roy) সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *