আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমা

রাজনৈতিক সফরে ইতি টানার ঘোষণা রাজ চক্রবর্তীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আগামীকাল শনিবার রাজ্যে শপথ নেবে নতুন সরকার। এই আবহে রাজনৈতিক ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা করলেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এবারের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে বিজেপির কৌস্তব বাগচীর কাছে পরাজিত হন তিনি । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই ঘোষণা করলেন । টলিউডের প্রথম সারির পরিচালক রাজ ২০২১ সালের বিধানসভায় তৃণমূলের টিকিটের লড়ে বিধায়ক হয়েছিলেন । তার ওপর ভরসা রেখে ২০২৬ বিধানসভা নির্বাচনেও তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন । কিন্তু নির্বাচনে বিজেপির কৌস্তবের কাছে তিনি হেরে যান ।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনৈতিক ক্যারিয়ারে জানার কথা জানালেন রাজ। পাশাপাশি নতুন সরকারকে শুভেচ্ছা জানালেন তিনি ।

সোশ্যাল মিডিয়ায় রাজ লিখেছেন, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, সততা আর নিষ্ঠার সঙ্গে তা পালন করে এসেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময়ে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১ সালে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তীতে ৫ বছর ধরে, সেইভাবেই বিধায়কের দায়িত্ব পালন করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হল, ২০২৬-এ। সঙ্গে শেষ হল আমার রাজনৈতিক জীবনের পথচলা। বাংলার মানুষের মতামতে, বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে, ২০২৬ তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *