ইন্ডিয়া জোটের বৈঠকে আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ সুখেন্দুশেখরের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- তৃণমূলে বড়সড় ভাঙন। রাজ্যসভা থেকে এবার পদত্যাগ করলেন সুখেন্দুশেখর। গত ৪ মে ভোটের রেজাল্ট বের হওয়ার পর থেকেই তৃণমূলের অবস্থা ক্রমশই করুণ হতে শুরু করে। ভোটের রেজাল্ট বের হওয়ার পর ক্ষোভ উগরে দিতে শুরু করেন দলের নেতা ব্যক্তিত্বরা। বেশ কয়েকদিন ধরে বেসুরো ছিলেন সুখেন্দুশেখর। এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর। এই আবহে কোয়েল মল্লিককে ঘিরেও জল্পনার পারদ তুঙ্গে।
প্রসঙ্গত, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনে উত্তাল হয় গোটা কলকাতা। মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানায়। মানুষের ক্ষোভ গিয়ে পড়ে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে। সেইসময় আরজি করের ঘটনা ও দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে সরব হন সুখেন্দুশেখর।
এবার দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করলেন সুখেন্দুশেখর। তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন সুখেন্দুশেখর। সোমবার সকালে দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করার পরেই ঘাসফুল শিবিরে চাঞ্চল্য। তাঁর দাবি, আরজি কর কাণ্ডের পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। এবার সিদ্ধান্তে শিলমোহর দিলেন তিনি। এবার রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনি ইস্তফা দিতে পারেন বলেন কানাঘুষো শুরু হয়েছে। সুখেন্দুশেখরের হাত ধরেই দিল্লিতে তৃণমূলের ঘর ভাঙা শুরু হয়ে গেল। এদিকে ভোটের রেজাল্ট বের হওয়ার পর আজ সোমবার দিল্লিতে বসবে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে গতকালই দিল্লির উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আম আদমি পার্টি এবং ডিএমকে ছাড়া বাকি সব বিরোধী দলই ওই বৈঠকে থাকবে বলে খবর। বৈঠক শুরুর আগেই আচমকাই ছন্দপতন, ইস্তফা দিলেন সুখেন্দুশেখর।
বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর তাঁকে দলের বিরুদ্ধ সুর চড়াতে দেখা গিয়েছিল। এবার সেই ক্ষোভের পারদ বেরিয়ে এল ইস্তফাপত্রের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতির কথা উল্লেখ তিনি করেছেন ইস্তফাপত্রে। দিল্লি থেকেই আগামী দিনে রাজনীতি থেকেও অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
