আজকের দিনেবাংলার আয়না

DURGAPUR PURBA : ড্রেন পরিষ্কারের কাজে নামলেন দুর্গাপুরের বিধায়ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দুর্গাপুর :- এবার ড্রেন পরিষ্কারে নামলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক (DURGAPUR PURBA)। দুর্গাপুর আড়া মোড়ের বেহাল নিকাশি ব্যবস্থা। বৃষ্টির জল রাস্তায় জমে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ। রাস্তার বেহাল অবস্থার কথা বিধায়কের কানে যাওয়ায় সরেজমিনে খতিয়ে দেখতে আসে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। নিকাশি ব্যবস্থা সচল করতে সমস্ত রকম ব্যবস্থা নিতে শুরু করে বিধায়ক।

বিধায়ক (DURGAPUR PURBA) জানিয়েছেন, মুচিপাড়া এলাকা থেকে মিশন হাসপাতালের সামনে দিয়ে বৃষ্টির জল এসে আড়া মোড়ের নিকাশি নালায় জমা হচ্ছে। বিভিন্ন জায়গায় ড্রেন দখল করে দোকান ও অফিস তৈরি হওয়ায় নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। যার অল্প বৃষ্টি হলেই জল জমে বেহার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তিনি এও বলেন, ড্রেন দখল করে দোকান তৈরি হওয়ায় নিকাশি ব্যবস্থা পুরোপুরি আটকে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকা সত্ত্বেও পঞ্চায়েতের পক্ষ থেকে হাইরাইজ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। সেই কারণে সমস্যা আরও বেড়েছে।” এছাড়াও তিনি আরো অভিযোগ জানান।

এদিন বিধায়ক (DURGAPUR PURBA) নিজে উপস্থিত থেকে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন। সমস্ত রকম দখন সরিয়ে পরিষ্কার কাজ শুরু হয়। তিনি এলাকার সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে জানান, ড্রেনের উপর কোনওভাবেই সিমেন্টের স্ল্যাব ব্যবহার করা যাবে না। স্ল্যাবের পরিবর্তে লোহার গ্রিল ব্যবহার করতে হবে। এমন জিনিস ব্যবহার করতে হবে যাতে সহজেই ভবিষতে ড্রেন পরিষ্কার করা যায় এবং নিকাশি ব্যবস্থা স্বাভাবিক থাকে। বিধায়কের এই ধরণের সামাজিক কাজে আপ্লুত এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *