আজকের দিনেবাংলার আয়না

Raiganj AIIMS : রায়গঞ্জে এইমস তৈরির বড় ঘোষণা, প্রিয়রঞ্জনের স্বপ্নপূরণের পথে দিকনগর, উচ্ছ্বসিত দীপা দাশমুন্সি

কিউ ইন্ডিয়া বাংলা, রায়গঞ্জ :- উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে (Raiganj AIIMS)। রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জ সফরে গিয়ে তিনি জানান, (Raiganj AIIMS) জমি চিহ্নিতকরণ সম্পূর্ণ, এবার প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমিপুজোর পরিকল্পনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Raiganj AIIMS)।

 

উত্তরবঙ্গে এইমস নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল (Raiganj AIIMS)। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল রায়গঞ্জে এইমস। সেই প্রতিশ্রুতি মতোই বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, (Raiganj AIIMS) “পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরি হবে। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। সব কাজ হয়ে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে (Raiganj AIIMS) সঙ্গে নিয়ে দিকনগরে ভূমি পুজো অনুষ্ঠানে আসব।”

 

এই ঘোষণা শুধু একটি প্রকল্পের নয়, এটি প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়নের পথে এক বড় পদক্ষেপ (Raiganj AIIMS)। জাতীয় রাজনীতিতে প্রিয়রঞ্জনের অবদান অনস্বীকার্য। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বরাবর চেয়েছিলেন উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থার আমূল উন্নতি হোক। রায়গঞ্জে একটি উন্নতমানের এইমস গড়ে উঠুক, এটা ছিল তাঁর অন্যতম স্বপ্ন (Raiganj AIIMS)। কিন্তু নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় তাঁর জীবদ্দশায় সেই স্বপ্ন অধরাই থেকে যায়। অসুস্থতার কারণে জীবনের শেষ কয়েক বছর কোমায় ছিলেন তিনি, ২০১৭ সালে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ছিল রায়গঞ্জেই এইমস হবে (Raiganj AIIMS)। কিন্তু তৎকালীন রাজ্য সরকার জমি না দেওয়ায় সেই প্রকল্প চলে যায় কল্যাণীতে। যদিও স্থানীয় মানুষ জমি দিতে প্রস্তুত ছিলেন বলেই দাবি।

 

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া রায়গঞ্জ জুড়ে। সবচেয়ে বেশি আশাবাদী প্রয়াত প্রিয়রঞ্জনের স্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি (Raiganj AIIMS)। এই প্রসঙ্গে তিনি ‘সংবাদ প্রতিদিন’কে বলেন, “এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আজই জেলা কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। আমরা জানতাম না, এটা নিয়ে আজকেই কোনও কিছু ঘোষণা হবে।” তিনি আরও বলেন, “২০১৪ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের সিদ্ধান্ত ছিল যে রায়গঞ্জে এইমস (Raiganj AIIMS) হবে। কিন্তু রাজ্য সরকার জমি দেয়নি বলেই তা হয়নি। অথচ ওখানকার মানুষ তৈরি ছিলেন জমি দিতে। তখন ঠিক হয়, এটা কল্যাণীতে হবে। রাজ্য সরকার তো এইমস করতে পারবে না, করতে হবে কেন্দ্র সরকারকে। রাজ্য জমি দিতে পারবে শুধু। এখন চাইব, (Raiganj AIIMS) শুধু ঘোষণা নয়, মানুষের দাবি এটা, তা পূরণ হোক। আমাদের কোনও প্রয়োজন হলে আমরা সবসময়ই আছি।”

 

প্রিয়রঞ্জন দাশমুন্সির (Raiganj AIIMS) দেখা স্বপ্ন এবার বাস্তবের পথে। রায়গঞ্জে এইমস তৈরি হলে শুধু উত্তর দিনাজপুর নয়, উপকৃত হবে গোটা উত্তরবঙ্গ, বিহার এবং বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ (Raiganj AIIMS)। উন্নত চিকিৎসার জন্য আর ছুটতে হবে না কলকাতা বা দক্ষিণবঙ্গে। এখন কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে দ্রুত প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রায়গঞ্জবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *