আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ! ২ জেলায় কমলা সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- একটা কাটতে না কাটতেই ফের ঘনাচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনায় আজ রবিবার থেকেই বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪-৪৭ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তার জেরেই আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া:
– কমলা সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
– হলুদ সতর্কতা: ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি
উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে ঝাড়খণ্ডের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৮ কিমি পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ৫.৮ থেকে ৭.৬ কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবেই নতুন নিম্নচাপ তৈরি হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া:
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর – সব জেলাতেই মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নিচু এলাকায় জল জমার আশঙ্কা। আজ বাইরে বেরোনোর প্ল্যান থাকলে সঙ্গে ছাতা রাখুন এবং আবহাওয়ার আপডেটে নজর রাখুন। নিম্নচাপের গতিপ্রকৃতির উপর নির্ভর করছে আগামী কয়েকদিনের বৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *