বিশ্বআজকের দিনেভারতরাজনীতি

Washington : মিউনিখে আমেরিকাকে তুলোধনা জয়শংকরের, নিজের দোষেই একঘরে হচ্ছে ওয়াশিংটন

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বৈশ্বিক কূটনীতির মানচিত্র বদলে যাচ্ছে। নতুন রূপে উত্থান হচ্ছে চিনের, (Washington)আর ক্রমশ একা হয়ে পড়ছে আমেরিকা। দীর্ঘদিন বিশ্বজুড়ে ছড়ি ঘোরানো মার্কিন শক্তির এই একঘরে হওয়ার পিছনে তারা (Washington)নিজেরাই দায়ী। জার্মানির মিউনিখে ৬২তম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের (Washington)বিদেশমন্ত্রী এস জয়শংকর। শনিবার মিউনিখ সম্মেলনে নিজের ভাষণে জয়শংকর বর্তমান বিশ্বের কূটনৈতিক পরিস্থিতি(Washington) ব্যাখ্যা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে তিনটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে – আমেরিকা ও চিনের মধ্যে তীব্র প্রতিযোগিতা, (Washington)মধ্যম সারির শক্তিগুলির ক্রমবর্ধমান আত্মনির্ভরতা ও উত্থান এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক অংশীদারিত্বের (Washington)বৈচিত্র্য ও কূটনৈতিক ঝুঁকি কমানোর প্রচেষ্টা।

 

ভারতের বিদেশমন্ত্রী বলেন, “এই কক্ষে উপস্থিত কেউ(Washington) অস্বীকার করবেন না যে, আজকের প্রেক্ষাপট প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের এক আমূল অবস্থান বদল দ্বারাই চিহ্নিত।” আমেরিকার এই ‘একঘরে’ হয়ে পড়াকে তিনি ‘ইচ্ছাকৃত’ বলেও উল্লেখ করেন। এরপরেই তিনি উল্লেখ করেন,(Washington) বর্তমান আন্তর্জাতিক অবস্থার দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য হল চিনের উত্থান। বিশ্বব্যাপী পণ্য উৎপাদনের প্রায়(Washington) এক-তৃতীয়াংশই চিনের দখলে। দেশটির অর্থনৈতিক সক্ষমতা ক্রমশ রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। জয়শংকর বলেন, “চিন নিজেকে একটি অনন্য রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। যা একদিকে যেমন তাদের নিজস্ব ধারণা, (Washington) তেমনি অনেক দিক থেকে বাস্তব সত্যও।”

 

তিনি আরও বলেন, আজ আর কেবল দু’টি বড় শক্তির মধ্যে (Washington)প্রতিযোগিতা সীমাবদ্ধ নয়। প্রত্যেক দেশ তার নিজের প্রভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আজ প্রতিযোগিতার পাশাপাশি ‘পারস্পরিক নির্ভরতার জটিলতা’ও বিদ্যমান। সরাসরি ভারতের নাম না নিয়েও জয়শংকর (Washington)বলেন, উদীয়মান ও মধ্যম সারির শক্তিগুলি নিজেদের স্বার্থ সম্পর্কে ক্রমশ সচেতন হয়ে উঠছে, অধিকতর আত্মনির্ভরশীলতা অর্জনের চেষ্টা করছে। এই বিষয়টিই সাম্প্রতিক কূটনীতির (Washington)অন্যতম বড় পটপরিবর্তন, যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির গতিপথ (Washington)নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *