Uruguay : ভারত ম্যাচের আগে খোশমেজাজে উরুগুয়ে, ভিক্টোরিয়া থেকে ইডেন – কলকাতা চষে বেড়ালেন ফোরলানের দল
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ব্রাজিল ম্যাচের রেশ এখনও কাটেনি। তারই মাঝে ফের মহারণের অপেক্ষায় কলকাতা (Uruguay)। ৬ অক্টোবর যুবভারতীতে ভারতের বিরুদ্ধে নামছে আরেক বিশ্বকাপজয়ী দেশ উরুগুয়ে। (Uruguay)মেগা ম্যাচের আগে অবশ্য বেশ ফুরফুরে মেজাজে দিয়েগো ফোরলানের দল। (Uruguay)অনুশীলনের বদলে শনিবার কলকাতা ভ্রমণে বেরিয়ে পড়লেন রোনাল্ড আরাউহো, ডারউইন নুনেজরা, (Uruguay)এমনকি ইডেনে গিয়ে ব্যাট-বল হাতে ক্রিকেটও খেললেন তাঁরা।
সূত্রের খবর, বৃষ্টির কারণে এদিন অনুশীলন বাতিল করে উরুগুয়ে শিবির(Uruguay)। তবে তাতে শহর পরিদর্শনে কোনও খামতি থাকেনি। সোশ্যাল মিডিয়ায় উরুগুয়ে ফুটবল ফেডারেশনের তরফে ছবি শেয়ার করা হয়েছে। (Uruguay)সেখানে দেখা যাচ্ছে, ‘সিটি অফ জয়’-এর অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরছেন লুকাস (Uruguay) তোরেরারা। ইতিহাসের নিদর্শন দেখে ছবিও তোলেন তাঁরা। এরপর তাঁরা যান পাশের সেন্ট পলস (Uruguay)ক্যাথিড্রালে, সেখানেও বেশ কিছুটা সময় কাটান ফুটবলাররা।
এরপরই দলের গন্তব্য ছিল ইডেন গার্ডেন্স। ভারতে ক্রিকেট যে ধর্মের মতো (Uruguay)জনপ্রিয়, তা ভালোই জানে দক্ষিণ আমেরিকার দেশটি। তাই ভারতীয় ক্রিকেটের পীঠস্থান ইডেনে হাজির হন ‘লা সেলেস্তে’রা। শুধু দর্শন নয়,(Uruguay) রীতিমতো ব্যাট-বল হাতে নেমে পড়েন তাঁরা। ছবিতে দেখা গিয়েছে, বল করছেন লুকাস তোরেরা, আর ব্যাট হাতে ডারউইন নুনেজ। (Uruguay)দু’জনেই দীর্ঘদিন ইংল্যান্ডে খেলেছেন – তোরেরা আর্সেনালে, নুনেজ লিভারপুলে। সেখান থেকেই ক্রিকেটের সঙ্গে (Uruguay)পরিচয় বলে মনে করা হচ্ছে। সেই ছবির ক্যাপশনে উরুগুয়ে দলের তরফে লেখা হয়েছে, ‘ইডেনে(Uruguay) গিয়ে একটু ক্রিকেট খেলার চেষ্টা করলাম। ক্রিকেট ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা।’ ২০২৬ বিশ্বকাপের পর উরুগুয়ের কোচের দায়িত্ব নিয়েছেন (Uruguay)কিংবদন্তি দিয়েগো ফোরলান। একসময় আইএসএলে খেলে গিয়েছেন তিনি। এবার জাতীয় দলের কোচ হিসেবে ফিরলেন ভারতে। ব্রাজিল ম্যাচের মতো (Uruguay)ভারত-উরুগুয়ে ম্যাচ ঘিরেও যে উন্মাদনা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য।
