আজকের দিনেবিশ্ব

Marco Rubio : বাণিজ্যচুক্তির জট কাটাতে ফের দূত পাঠাচ্ছেন ট্রাম্প, ৫ দিনের ভারত সফরে মার্কো রুবিও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘদিন ধরে আটকে থাকা ভারত-মার্কিন (Marco Rubio) বাণিজ্যচুক্তির জট কিছুতেই কাটছে না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ দিল্লিকে বোঝাতে ফের দূত পাঠাচ্ছেন (Marco Rubio) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)।

 

মঙ্গলবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে এই সফরের কথা জানানো হয়েছে। চলতি বছরে এটি রুবিওর দ্বিতীয় ভারত সফর। (Marco Rubio) শনিবার তিনি প্রথমে মুম্বইতে পা রাখবেন, তারপর যাবেন জামনগরে। সফর শেষে তিনি উজবেকিস্তান যাবেন। (Marco Rubio) মার্কিন বিদেশ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য আমেরিকা-ভারত কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। পাশাপাশি তিনি ভারতের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক (Marco Rubio) করবেন।

 

যদিও ওয়াকিবহাল মহলের মতে, এই সফরের নেপথ্যে আসল কারণ হল বাণিজ্যচুক্তি (Marco Rubio)। সূত্রের খবর, কৃষিজ পণ্য নিয়েই মূল জট তৈরি হয়েছে। আমেরিকা চাইছে তাদের কৃষিপণ্য ভারতের বাজারে বিক্রি করতে, কিন্তু দিল্লির আশঙ্কা এতে ভারতের কৃষকরা (Marco Rubio) ক্ষতিগ্রস্ত হবেন। উত্তরপ্রদেশে ভোটের আগে কৃষক বিদ্রোহের আশঙ্কাও রয়েছে। তাই কৃষি বাজার ছাড়তে নারাজ ভারত।

 

এর পাশাপাশি রুশ জ্বালানি কেনা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে (Marco Rubio)। রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর আইন আনছে আমেরিকা, যা নিয়ে উদ্বিগ্ন ভারত। যদিও অভিযোগ, (Marco Rubio) আমেরিকা নিজেই রাশিয়া থেকে জ্বালানি কিনছে। এই টানাপোড়েনের মধ্যেই রুবিওর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বাণিজ্য ও জ্বালানি ইস্যুতে দুই দেশের সম্পর্ক যখন টালমাটাল, তখন মার্কো রুবিওর এই ৫ দিনের সফর বাণিজ্যচুক্তির জট কাটাতে কতটা কার্যকর হয়, (Marco Rubio) সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *