Bageshwar Baba : বোরখা নিয়ে বাগেশ্বর বাবার বিতর্কিত ফতোয়া, ‘দুর্গা-কালী হও, বোরখা নয়’
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের বিতর্কে বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী (Bageshwar Baba)। এবার হিন্দু নারীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘দুর্গা-কালী হও, কিন্তু বোরখা নয়’। লাভ জিহাদ নিয়ে সতর্ক করতে গিয়ে এমন মন্তব্য করলেন তিনি, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে শুরু হয়েছে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর (Bageshwar Baba) সনাতন হিন্দু একতা যাত্রা। এই যাত্রার মূল উদ্দেশ্য হিন্দুদের মধ্যে ঐক্য বজায় রাখা। মঙ্গলবার এই যাত্রা দামোহ-তে পৌঁছয়। সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক ভক্ত ভিড় জমিয়েছিলেন। ফুল ছিটিয়ে, শঙ্খ বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয় (Bageshwar Baba)।
সেই মঞ্চ থেকেই তিনি সামাজিক সম্প্রীতি, জাতিভেদ প্রথা নির্মূল, জাতীয়তাবাদ এবং মাদক বিরোধী বার্তা দেন (Bageshwar Baba)। একই সঙ্গে তিনি হিন্দু নারীদের ‘লাভ জিহাদ’ নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে তরুণীরা সহজেই ফাঁদে পড়ছে। ইনস্টাগ্রামে রিলস, সুদর্শন চেহারার যুবকদের প্রলোভনে পড়ে অনেকেই ভুল সিদ্ধান্ত নিচ্ছে (Bageshwar Baba)। তাই তিনি হিন্দু বোনদের উদ্দেশে বলেন, “বোন, আপনি দেবী দুর্গা, কালীর মতো হয়ে উঠুন। কিন্তু কোনও দিন বোরখা পরবেন না। ভিন্ন ধর্মের কোনও ব্যক্তিকে অন্ধভাবেও বিশ্বাস করবেন না (Bageshwar Baba)।”
শুধু তাই নয়, জেন জি বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তরুণ প্রজন্মের মতামত প্রকাশ ও প্রতিবাদের অধিকার রয়েছে। (Bageshwar Baba) কিন্তু প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত নয় যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই বলছেন, (Bageshwar Baba) ধর্মীয় পোশাক নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ধীরেন্দ্রকৃষ্ণ। কিছুদিন আগেই বাংলায় এসে দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্য করে বাঙালিদের রোষের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন। পাঞ্জাবে গিয়েও শিখ এবং মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেখানেও ক্ষমা চাইতে হয় তাঁকে। এবার বোরখা নিয়ে তাঁর মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিল।
