Jhilam Gupta : অপ্রত্যাশিত ভাবে বিগ বসের বাড়ি থেকে বিদায় নিলেন ‘ইঁদুর’ র্যাপ ঝিলাম
কিউ ইন্ডিয়া বাংলা : এবার বাংলা ‘বিগ বসে’র বাড়ি থেকে বিদায় নিলেন ঝিলাম গুপ্ত (Jhilam Gupta)। গত রবিবারই বিগ বসের বাড়ি থেকে বাদ পড়েছেন ওয়াইল্ড কার্ডে প্রবেশ করা অনুস্কা ঘোষ। অনুস্কার বেরোনোর পর নতুন প্রোমো নিয়ে চাপানউতোর তৈরি হয়েছিল দর্শকমহলে। রবিবারের পর্ব শেষে সোমবারের ঝলকে বিগ বস সবার উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, ‘জীবনের প্রতিটি অধ্যায় যে আমাদের ইচ্ছামতো শেষ হবে, (Jhilam Gupta) তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া ‘বিগ বসে’র কাছেও সহজ নয়।’ নতুন প্রোমোতে জিতু ও দুর্নিবারকে জরিয়ে ধরে ঝিলামের (Jhilam Gupta) কান্নার অংশ দেখে দর্শকরা ভেবেছিলেন এবার এভিকশনের গেরোয় বাদ যাবেন হইত এদের মধ্যে কোনো একজন। দর্শকদের সেই ভাবনার বাইরে অপ্রত্যাশিত ভাবে ‘বিগ বসে’র বাড়ি থেকে চিরবিদায় নিলেন ঝিলাম (Jhilam Gupta)।

‘বিগ বস’ মানেই প্রতিনিয়ত গল্পের মোড় পরিবর্তন হওয়া। কবে, কখন যে বদলে যায় সম্পর্কের সমীকরণ তা কেউ কখনও ভাবতেও পারেনা। নতুন প্রোমো দেখে এভিকশন নিয়ে দর্শক যে সন্দেহ করেছিল সেটাই ঝিলামের (Jhilam Gupta) বেরিয়ে যাওয়ার কথা কেউ ভাবতে পারেনি। এর পাশাপাশি এও জেনে রাখা দরকার পাঠকমহলের, ঝিলাম কিন্তু দর্শকদের ভোটের রায়ে বিগ বসের বাড়ি থেকে মাঝপথে বেরিয়ে যাননি। বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ঝিলাম (Jhilam Gupta) তার শারীরিক দুর্বলতার কারণে বিগ বসের বাড়ি ছাড়তে বাদ্ধ হয়েছে। জানা যাচ্ছে, তার ‘গলব্লাডারে স্টোন’ হয়েছে। ঝিলমের (Jhilam Gupta) বাবার দাবি, ‘ওঁর গলব্লাডারে স্টোন হয়েছে। সাইজে অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই চটজলদি অস্ত্রোপচার করতে হবে’।
বিগ বস তার (Jhilam Gupta) মেডিকেল রিপোর্ট দেখে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঝিলামকে এই মুহুর্তে খেলানো সম্ভব নয়। সোমবার নমিনেশন প্রক্রিয়া চলাকালীন বিগ বস সকলের সামনে ঘোষণা করেন ঝিলামের (Jhilam Gupta) বাড়ি যাওয়ার কথা। তাই তাকে বাড়ি পাঠান শোয়ের নির্মাতারা। এই কথা শুনে থমকে যায় দর্শকেরা। ঝিলামের উদ্দেশ্যে বিগ বস স্নেহের সুরে বলে ওঠেন, “আশা করি, বিগ বসের ঘর থেকে নিজের প্রতি নতুন বিশ্বাস আর অসংখ্য মানুষের ভালোবাসা নিয়ে যাবেন। আপনার (Jhilam Gupta) আগামী দিনগুলো সাফল্য, আনন্দে ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।” ঝিলাম কান্নার স্বরে বিগ বসকে ধন্যবাদ জানিয়ে কিছুটা সময় চেয়ে নেয়। বিগ বসের বাড়িতে শেষবারের মতো আগমনীর গান গেয়ে বাড়ির সকল সদস্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন ঝিলাম সহ সকলে (Jhilam Gupta)।
