আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

IFA-Mohun Bagan Reach Shield : টাইব্রেকারে বিশাল-ম্যাজিক, পাঞ্জাবকে হারিয়ে শিল্ড ফাইনালে মোহনবাগান !

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ব্রাজিলের বিরুদ্ধে গুরপ্রীত সিং সান্ধুর ভুলে এখনও আক্ষেপে ফুটছে দেশ। তার পরদিনই জাতীয় দলে ব্রাত্য বিশাল কাইথ বুঝিয়ে দিলেন, কেন তাঁকে সুযোগ দেওয়া উচিত। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ১২০ মিনিটের বিরক্তিকর ফুটবলের পর এই জয় নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।(IFA-Mohun Bagan Reach Shield)

নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। প্রথমার্ধে দু’দলই খারাপ খেলার প্রতিযোগিতায় নেমেছিল। পাসের ঠিকঠিকানা নেই, আক্রমণে ধার নেই। ছন্নছাড়া ফুটবলে বিরক্তি জাগাই স্বাভাবিক। লিস্টন কোলাসোর পারফরম্যান্স নিয়ে ফের প্রশ্ন উঠল। লিগ পর্ব থেকেই ফর্মে নেই তিনি, রিজার্ভে সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ থাকা সত্ত্বেও কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস কেন তাঁকেই খেলিয়ে যাচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছে। শুভাশিস বোসকেও ছন্দে দেখা যায়নি।

বিচ্ছিন্নভাবে দু-একটি সুযোগ তৈরি হয়েছিল। ছাংতের একটি সাইড ভলি কোনওরকমে বাঁচান পাঞ্জাবের গোলকিপার। অন্যদিকে বিশাল কাইথও একাধিকবার দলকে বাঁচান। দ্বিতীয়ার্ধে লিস্টনের জায়গায় মিগুয়েল আসায় বলের দখল বাড়ে মোহনবাগানের, কিন্তু গোলের দেখা মেলেনি। পাঞ্জাবের মেসি বৌলিও নজর কাড়তে ব্যর্থ। ৮৫ মিনিটে মিগুয়েলের ফ্রি কিক থেকে শুভাশিস গোল করলেও অফসাইডের জন্য তা বাতিল হয়। অতিরিক্ত ৩০ মিনিটেও ফলাফল ০-০ ই থাকে।(IFA-Mohun Bagan Reach Shield)

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পাঞ্জাবের হয়ে প্রথমে গোল করেন মেসি বৌলি, মোহনবাগানের হয়ে রাহুল ভেকে। এরপরই নায়ক হয়ে ওঠেন বিশাল। সাইজার এবং বিশাল যাদবের শট আটকে দেন তিনি। পাঞ্জাবের গোলকিপার ড্রাজিচের শট মোহনবাগান বাঁচালেও শুভাশিস, আলবার্তো এবং মিগুয়েলরা কোনও ভুল করেননি। ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে বাগান।(IFA-Mohun Bagan Reach Shield)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *