আজকের দিনেবিশ্বরাজনীতি

Iran-America : যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে ট্রাম্প এর আমেরিকাকে বেনজির তোপ ইরানের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ২২ শে এপ্রিল বুধবার শেষ হচ্ছে ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ। এরই মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক এর বিষয়টি এখনো অনিশ্চিত । এই আবহে আমেরিকাকে বেনজির তোপ দাগল তেহরান। ডোনাল্ড ট্রাম্পের সরকারকে তিনি ‘জঙ্গি সরকার’ বলে অভিহিত করা হল তেহরানের পক্ষ থেকে। পাশাপাশি, ওয়াশিংটনকে ‘জলদস্যু’ বলেও কটাক্ষ করেছে খামেনেই এর দেশ।

একদিকে ইরানের বন্দরগুলোতে সেনা পাঠিয়ে অবরোধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার অপরদিকে দ্বিতীয় শান্তি বৈঠক নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে তারা । সূত্রের খবর , সবকিছু ঠিকঠাক থাকলে ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে চলেছে। শোনা যাচ্ছে, বৈঠকে যোগ দিতে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “দ্বিতীয় শান্তি বৈঠকে অংশগ্রহণের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” বিশেষজ্ঞদের মতে, ইসমাইলের এই মন্তব্য শান্তি বৈঠকে ইরানের যোগদান আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। গত সোমবার ২০ এপ্রিল হরমুজ প্রণালীতে ইরানের দু’টি জাহাজ বাজেয়াপ্ত করেছিল মার্কিন বাহিনী । এবিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়, “আমেরিকার এহেন কার্যকলাপ প্রমাণ করে দিচ্ছে যে তাদের সরকার একটি জঙ্গি সরকার। শুধু তা-ই নয়, তারা জলদস্যুও বটে।” পাশাপাশি, শান্তি আলোচনায় যোগদানে আমেরিকার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান । আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন , শান্তি বৈঠকে ইরানের যোগদানে অনীহার অন্যতম কারণ হল হরমুজে মার্কিন অবরোধ।

ইরান ও আমেরিকা এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান । তারা জানিয়েছে ” শান্তি বৈঠকে যোগদান নিয়ে আনুষ্ঠানিকভাবে তেহরান এখনও কিছু জানায়নি। পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান প্রতিনিধি দল পাঠাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এই দেশের মধ্যে সম্পর্কের পরিস্থিতির ওপর নজর রেখেছে গোটা বিশ্ব । তবে বর্তমানে সকলে উদ্বেগে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *