আজকের দিনেবিশ্বসুস্থ থাকুন

Ebola Outbreak : ডিআর কঙ্গোয় ইবোলা-বিস্ফোরণ! ৪ হাজার ছাড়াল মৃত্যু, ভারতীয়দের জন্য ৩ দেশে ভ্রমণে লাল সতর্কতা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আফ্রিকার ডিআর কঙ্গোয় ফের ভয়াবহ আকার নিয়েছে ইবোলা (Ebola Outbreak)। ইবোলার বিরল স্ট্রেন বুন্ডিবুগিও-র হানায় গত ১৫ মে থেকে ১ অক্টোবরের মধ্যে মৃত্যু হয়েছে ৪,০১৮ জনের, আক্রান্ত ৮,৩০০-রও বেশি। শুক্রবার কঙ্গো সরকার নিজেই এই তথ্য জানিয়েছে (Ebola Outbreak)। ওই দেশে ২০ হাজারের বেশি ভারতীয় কর্মরত থাকায় ভারতেও জারি হয়েছে হাই অ্যালার্ট। রোগের শুরু (Ebola Outbreak) মামুলি জ্বর দিয়ে, তারপর গায়ে ব্যথা, তীব্র মাথার যন্ত্রণা, পেট খারাপ এবং চোখ-নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ — কয়েক সপ্তাহের মধ্যেই মৃত্যু (Ebola Outbreak)। এটিই বুন্ডিবুগিও স্ট্রেনের ভয়াবহ চিত্র।

 

পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একাধিক পদক্ষেপ নিয়েছে। ডিআর কঙ্গো (Ebola Outbreak) ছাড়াও উগান্ডা এবং দক্ষিণ সুদানে ‘অতি জরুরি প্রয়োজন’ ছাড়া ভ্রমণ না করার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের জন্য ‘এয়ার সুবিধা ২.০’ পোর্টালে হেলথ সেলফ-ডিক্লারেশন (Ebola Outbreak) বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে ২১ দিনের ভ্রমণ ইতিহাস এবং আক্রান্তের সংস্পর্শে আসার তথ্য জানাতে হচ্ছে। বিমানবন্দরগুলিতে বসেছে বিশেষ হেলথ ডেস্ক, কঙ্গো বা আশপাশের দেশ থেকে আসা যাত্রীদের থার্মাল চেকিং ও শারীরিক পরীক্ষা (Ebola Outbreak) করা হচ্ছে।

 

ঝুঁকি অনুযায়ী যাত্রীদের (Ebola Outbreak) তিন ভাগে ভাগ করা হচ্ছে —

*১.* লক্ষণহীন হলে বাড়িতে ২১ দিন সেলফ-মনিটরিং, নজরদারিতে জেলা স্বাস্থ্য দফতর।

*২.* লক্ষণ নেই কিন্তু আক্রান্তের সংস্পর্শে (Ebola Outbreak)এলে সরকারি কেন্দ্রে ২১ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন।

*৩.* জ্বর, বমি বা রক্তক্ষরণের উপসর্গ থাকলে বিমানবন্দর থেকেই সরাসরি আইসোলেশন হাসপাতালে স্থানান্তর।

স্বস্তির বিষয়, ভারতে এখনও এই স্ট্রেনের কোনও খোঁজ (Ebola Outbreak) মেলেনি। তবে আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কেন্দ্র আগাম সতর্কতা হিসেবে নজরদারি বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *