India Football : ‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক (India Football ) প্রীতি ম্যাচ — ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে ‘বড় ম্যাচ’। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ১৩২ ধাপ এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শহরের অলিগলিতে হলুদ-সবুজ জার্সি, ব্রাজিল পতাকা (India Football ) । এমন আবেগের ম্যাচে নামার আগে সতর্ক ভারতের কোচ খালিদ জামিল। তাঁর স্পষ্ট বার্তা, রক্ষণ আঁটসাঁট রেখে সুযোগ বুঝে আক্রমণে উঠতে হবে (India Football ) । শুক্রবার সাংবাদিক বৈঠকের আগে খালিদকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি। দু’জনে একসঙ্গে ছবিও তোলেন। খালিদ বলেন, “ওরা বিশ্বের অন্যতম সেরা দল। আক্রমণের (India Football ) সঙ্গে রক্ষণ সমান তালে ভালো। গোটা ম্যাচেই সতর্ক থাকতে হবে (India Football ) ।”
প্রতিপক্ষের নাম দেখে পরিকল্পনা বদলাতে নারাজ তিনি। জানালেন, (India Football ) “ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে তো আর প্রতিদিন খেলার সুযোগ আসে না। ফুটবলারদের কাছে এটা দারুণ সুযোগ। ওরাও মুখিয়ে রয়েছে।” তাঁর মতে, ব্রাজিল কোনও এক ফুটবলারের উপর নির্ভর করে না, বদলি (India Football ) হিসেবে যারা নামবে তারাও দুরন্ত। তাই আগাম পরিকল্পনা আঁচ করা কঠিন। চাপের কথা লুকোচ্ছেন না খালিদ। বলেন, “হ্যাঁ, ভয় থাকবে। (India Football ) চাপও থাকবে। কিন্তু চাপ সামলাতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে।” তাঁর সংযোজন, “পরিস্থিতি অনুযায়ী ভাবতে হবে। ডিফেন্স করার সময় ডিফেন্স। আগ্রাসী খেলার সময় আগ্রাসী ফুটবল। আপনি যখন শক্তিশালী দলের বিরুদ্ধে খেলছেন, রক্ষণ আঁটসাঁট রাখতেই হবে, প্রয়োজনে আক্রমণেও (India Football ) উঠতে হবে।”
সাংবাদিক সম্মেলনে হাজির ভারতের ডিফেন্সের স্তম্ভ (India Football ) আনোয়ার আলি বলেন, “আগের ম্যাচে ভালো খেলেছি। কাল আরও বড় ম্যাচ। ১০০ শতাংশ দিতে হবে। পানামার সঙ্গে যে কৌশলে খেলেছি, তার পার্থক্য থাকবে। প্রথমে ওরা কীভাবে খেলছে বুঝতে হবে, (India Football ) তারপর নিজেদের কৌশল কাজে লাগাতে হবে।” পানামার বিরুদ্ধে ১-১ ড্র-ই এখন বড় ভরসা খালিদের। ব্লু টাইগার্সের হারানোর কিছু নেই। (India Football ) বিশ্বকাপের আগে যুবভারতীতে বিশ্বজয়ীদের বিরুদ্ধে লড়াই — রায়ান উইলিয়ামস, এডমুন্ড, মনবীর সিং, আনোয়ার আলি, গুরপ্রীত সিংদের কাছ থেকে তাই একটাই প্রত্যাশা করছে আসমুদ্র হিমাচল, (India Football ) শেষ পর্যন্ত লড়াই।
