আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার , বারাসাতের সাংসদ কে নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে সরানো হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে । বিষয়টি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন । এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন তিনি সূত্রের খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে।

সেই ২০০৯ সাল থেকে টানা লোকসভার সাংসদ হিসেবে জিতে আসছেন কাকলি ঘোষ দস্তিদার। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ বৃত্তের নেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গত ১৫ ই মে কালীঘাটে, দলীয় বৈঠকের পর লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে কাকলিকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে ।

তারপরেই কাকলি ঘোষ দস্তিদার নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে লিখেছিলেন ‘ ৭৬ থেকে পরিচয় , ৮৪ থেকে পথ চলা শুরু । চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম” । এই পোস্টে সরাসরি কারো নাম উল্লেখ করা না থাকলেও রাজনৈতিক মহলের এটা বুঝতে অসুবিধা হয়নি যে ঘুরিয়ে ইঙ্গিত করা হচ্ছে দোলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

শুধু কাকলি ঘোষ দস্তিদার একা নন কয়েকদিন আগে দলের নিষ্ক্রিয়তা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তার ছেলেও । সাংসদের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে । নানারকম ব্যাখ্যা করা হচ্ছে রাজনৈতিক মহলে । যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদার অথবা তৃণমূল কংগ্রেসকে মুখ খুলতে দেখা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *