Barabani-BJP : এবার বরাবনি বিধানসভায় পঞ্চায়েত দখল করলো পদ্মশিবির !
কিউ ইন্ডিয়া বাংলা, আসানসোল : – বারাবনি বিধানসভার নুনি গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। জানা যায়, ১২ সদস্যের গ্রাম পঞ্চায়েত ছিল এই নুনি পঞ্চায়েত। এই ১২ জনের মধ্যে একজন সদস্য বিজেপির ও একজন সদস্য বামফ্রন্টের ছিল। এই ১২ জন সদস্যদের নিয়ে আয়োজন করা হয় একটি অনাস্থা প্রস্তাবের বৈঠক।(Barabani-BJP)
বৈঠকে উপস্থিত সদস্যদের সমর্থনে ঋতু বাউরীকে নতুন প্রধান হিসেবে মনোনীত করা হয়। এই অনাস্থা প্রস্তাবের বৈঠকে বিজেপি সদস্য ঋতু বাউরী সহ মোট সাতজন সদস্য উপস্থিত হন। কিন্তু বামফ্রন্টের সদস্য ও বাকি তৃণমূল সদস্যরা হাজির হননি এই বৈঠকে। পাশাপাশি তৃণমূল প্রতীকে জয়ী সীমা মন্ডলকে উপপ্রধান মনোনীত করা হয়।(Barabani-BJP)
এই ঘটনা প্রসঙ্গে বারাবনির প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মতোই এই পঞ্চায়েত বলপূর্বক দখল করেছে বিজেপি। অপরদিকে বিজেপির জেলা কমিটির সদস্য উজ্জ্বল ধীবর জানান, তিনি বিধান উপাধ্যায়ের অভিযোগ কথা মানতে রাজি নন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে এই পঞ্চায়েতের কোন কাজকর্ম হচ্ছিল না। সাফরণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলো। এর কারণে সাধারণ মানুষ আগের প্রধান মাধব তেওয়ারির দ্বারা পরিচালিত পঞ্চায়েতের কাজে অসন্তুষ্ট হয়ে অনাস্থা প্রস্তাব আনে। এরই পরেই জানা যায়, এই অনাস্থার বিষয়ে মাধব তেওয়ারির যোগাযোগ করা যায়নি।(Barabani-BJP)
