Cyclone Arnab : ল্যান্ডফলের ৬ ঘণ্টাতেই ধ্বংসের ছবি! অন্ধ্রে অর্ণবের তাণ্ডবে মৃত ৫, বাংলাতেও প্রভাব
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অবশেষে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab)। মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাদা ও ইয়ানামের মধ্যবর্তী অঞ্চলে ল্যান্ডফল হয় অর্ণবের। প্রায় ৬ ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল প্রক্রিয়া। ল্যান্ডফলের পর থেকেই অন্ধ্র ও ওড়িশা উপকূলে শুরু হয়েছে প্রবল তাণ্ডব। আইএমডি সূত্রে জানা গেছে, (Cyclone Arnab) ল্যান্ডফলের পর শক্তি হারাচ্ছে অর্ণব। অতি তীব্র থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অন্ধ্র ও ওড়িশার কয়েকটি অংশে রেকর্ড বৃষ্টি হয়েছে, (Cyclone Arnab) কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ৩০ সেন্টিমিটার ছুঁয়েছে।
ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অন্ধ্রপ্রদেশে (Cyclone Arnab)। এনডিআরএফের আইজি নরেন্দ্র সিং বুন্দেলা জানিয়েছেন, অন্ধ্রে উপড়ে গিয়েছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১টি বাড়ি। মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। (Cyclone Arnab) ওড়িশাতেও চলছে ঝড়-বৃষ্টি, তবে এখনও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। অর্ণবের পরোক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও ঝোড়ো (Cyclone Arnab) হাওয়া বইছে। দার্জিলিং ও সিকিমে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২২টি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল বা স্থগিত করা হয়েছে (Cyclone Arnab)। বিশাখাপত্তনম-কিরান্দুল এবং রাউরকেলা-জগদলপুর রুটের ট্রেন বাতিল হয়েছে। হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর-জগদলপুর (Cyclone Arnab) হীরাখণ্ড এক্সপ্রেসের যাত্রাপথে বদল আনা হয়েছে। স্থলভাগে ঢোকার পর ধীরে ধীরে শক্তি হারাচ্ছে অর্ণব। তবে এখনও অন্ধ্র, ওড়িশা এবং বাংলার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রয়েছে। (Cyclone Arnab) পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন
