বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমারাজনীতি

Nitin Nabin : পুরভোটের আগে ফের বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি, ২ নভেম্বর কলকাতায় নিতিন নবীন

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। বছরের শেষেই কলকাতা ও হাওড়ার পুরভোট। দুই নির্বাচনে কারা প্রার্থী হবেন, সেই নিয়ে পদ্ম শিবিরে জোর গুঞ্জন ছড়িয়েছে। বিজেপি কোন রণনীতি নিয়ে পুর নির্বাচনে মাঠে নামবে, সেই চর্চাও চলছে। (Nitin Nabin) সেই আবহেই আগামী ২ নভেম্বর কলকাতায় আসছেন নীতীন নবীন। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গেও তিনি একাধিক বৈঠক করবেন বলে খবর।

 

জানা গিয়েছে, ২ নভেম্বর কলকাতায় এসে রাজ্যের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন তিনি (Nitin Nabin)। পুরভোট নিয়ে দীর্ঘ বৈঠক করবেন রাজ্যের নেতৃত্বের সঙ্গে। কালীপুজোর আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গে আসবেন, সেই বিষয়ে আগেই রাজ্য বিজেপির অন্দরে জানা গিয়েছিল। যদিও দিন নির্ধারিত হয়নি আগে। (Nitin Nabin) এবার বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী ২ তারিখই তিনি কলকাতা আসছেন।

 

সেপ্টেম্বরের শেষলগ্নে নিতিন নবীন বঙ্গে এসেছিলেন (Nitin Nabin)। দু’দিনের সেই সফরে ঠাসা কর্মসূচি ছিল তাঁর। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। কলকাতা ও হাওড়া পুরভোটে কৌশল কী হবে, প্রার্থী বাছাই কীভাবে হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনাও বৈঠকে হয়েছিল বলে জানা গিয়েছে (Nitin Nabin)। দুই পুরসভার ভোটে প্রার্থী তালিকা নিয়েও বৈঠক হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে এই পুরভোট হবে বলে খবর। তার আগে দলের সর্বভারতীয় সভাপতির (Nitin Nabin) এই সফর পুরভোটের প্রস্তুতিতে বাড়তি গতি আনবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *