আজকের দিনেবিশ্ব

BIHAR MLC : বিধান পরিষদেও খাতা খুলল জন সুরজ, একটি আসনে জয় পিকে-র দলের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিহারের বিধানসভার পর এবার বিধান (BIHAR MLC) পরিষদেও খাতা খুলল প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি। ৮টি আসনের মধ্যে ৩টির ফল ঘোষণা হয়েছে, তার মধ্যে একটি আসনে জয় পেয়েছে জন সুরজ (BIHAR MLC)। বিহারে বিধান পরিষদের ৮টি আসনে নির্বাচন হয়েছিল। তার মধ্যে তিনটি আসনের ফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

 

তিরহুতে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে বিজেপি-র নরেন্দ্র প্রসাদ সিং (BIHAR MLC) ৫৯৪ ভোটে নির্দল প্রার্থী ভূষণ ঝা-কে পরাজিত করেছেন। সারনে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী রাহুল রাজ, (BIHAR MLC) তিনি জেডিইউ-র আনন্দ পুষ্কর এবং জন সুরজের আফাক আহমেদকে হারিয়েছেন। দাড়ভাঙায় শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জন সুরজ পার্টির সুরেশ প্রসাদ রায় কংগ্রেসের বর্তমান এমএলসি মদন মোহন ঝা-কে ৩২৪ ভোটে (BIHAR MLC) পরাজিত করেছেন।

 

বাকি ৫টি আসনে – পটনায় স্নাতক ও শিক্ষক এবং তিরহুত, (BIHAR MLC) দাড়ভাঙা ও কোসির স্নাতক আসনে ভোট গণনা চলছে। উল্লেখ্য, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ২৩৮ আসনে একটিতেও জেতেনি জন সুরজ। (BIHAR MLC) পরে বাঁকিপুর উপনির্বাচনে জিতে বিধায়ক হন প্রশান্ত কিশোর নিজেই। এবার বিধান পরিষদেও জয় পেল তাঁর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *