ঘরের মাঠে জয়ের খোঁজে মুম্বাই এর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস
কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে । তারপর তিনটি ম্যাচে পরপর হেরেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা । আজ এই পরিস্থিতিতে ঘরের মাঠ ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংস এর মুখোমুখি তারা। প্রতিপক্ষ পাঞ্জাব এবারের আইপিএলে এখনো পর্যন্ত অপরাজিত দল । সেই কারণে এই ম্যাচটি খুব একটা সহজ হবে না মুম্বাইয়ের কাছে।
মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে এই ম্যাচে তিনি খেলতে পারবেন না , গত ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে হ্যামস্ট্রিং এ চোট পেয়েছিলেন আজকে তার জায়গায় কুইন্টন ডি কক অথবা রবিন মিঞ্জ কে খেলানো হতে পারে । মুম্বাইয়ের এই সিজনে এখনো পর্যন্ত অন্যতম সমস্যা হলো মিডল অর্ডার ব্যাটারদের অফ ফর্ম । যে কারণে দলকে প্রতি ম্যাচে ভুগতে হচ্ছে । তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, এরা তো রান পাচ্ছেন না সেভাবে। দলের বোলাররা ফর্মের ধারে কাছে নেই। দলের প্রধান বোলার জসপ্রিত বুমরা এখনো পর্যন্ত এই আইপিএলের চারটি ম্যাচ খেলা হয়ে গেলেও কোন উইকেট পাননি । দীপক চাহার, শারদুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট এরাও ধারাবাহিক নন । স্পিনারদের অবস্থাও তাই দলকে ভালো খেলতে গেলে সম্মিলিতভাবে ভালো পারফর্ম করতে হবে ।
অপরদিকে পাঞ্জাব কিংসের কথা বলতে গেলে তারা এখনো পর্যন্ত এই আইপিএলে একমাত্র অপরাজিত দল । চারটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে তারা জয় পেয়েছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে । দলের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভাসিমরন সিং প্রতিটি ম্যাচে ভালো শুরু দিচ্ছেন যা পরবর্তী ব্যাটারদের কাজ সহজ করছে। মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আয়ার দায়িত্ব তুলে দিচ্ছেন যার কারণে বাকিদের উপর চাপ পড়ছে না সেভাবে । তবে নেহাল ওয়াধেরা , শশাঙ্ক সিং এর রানের মধ্যে ফেরা জরুরী কারণ প্রতি ম্যাচে তো শ্রেয়স একা জেতাতে পারবেন না । তাদেরকেও দায়িত্ব নিতে হবে । প্রতিটি ম্যাচ জিতলেও পাঞ্জাব কিংস এর ব্যাটিং বিভাগ যতটা ঝলমলে বোলিং বিভাগের পারফরমেন্স কিছুটা ম্লান । দলের এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বিজয় কুমার বৈশাখ । জেভিয়ার বার্টলেট ও ভালো বোলিং করেছেন । তবে টুর্নামেন্টে আরো এগিয়ে যেতে হলে বোলারদেরকে আরো ছন্দে ফিরতে হবে ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। এখানে বড় রান ওঠে এবার দেখা যাক আজকের ম্যাচে শেষ পর্যন্ত কারা জয় পায় ?
