আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

ISF-AJUP : প্রতীক-অদলবদলে তোলপাড় রাজ্য রাজনীতি! ‘খাম’ হারালেন নওশাদ, ‘বাঁশি’ খোয়ালেন হুমায়ুন

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক : – ঘাসফুল প্রতীক অবলুপ্তির পর এবার একাধিক দলের প্রতীক বদলে দিল নির্বাচন কমিশন (ISF-AJUP)। শনিবারের এই অদলবদলে বড় ধাক্কা খেল আইএসএফ ও হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি (ISF-AJUP)। ‘খাম’ প্রতীক হারালেন নওশাদ সিদ্দিকিরা, আর ‘বাঁশি’ হারালেন হুমায়ুন কবীর।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইএসএফ-এর নথিভুক্ত ‘খাম’ প্রতীক কেড়ে নিয়ে তাদের দেওয়া হয়েছে ‘আলমারি’ প্রতীক (ISF-AJUP)। উল্লেখ্য, চলতি বছরের মার্চেই খাম প্রতীক নথিভুক্ত করিয়েছিলেন নওশাদরা। শুক্রবার সাংবাদিক বৈঠকে নথিপত্র দেখিয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জও জানান তিনি। অন্যদিকে হুমায়ুন কবীরের দলের ‘বাঁশি’ প্রতীক কেড়ে নিয়ে দেওয়া হয়েছে ‘টেবিল’ প্রতীক। আর সেই বাঁশি প্রতীক পেয়েছে তামিলনাড়ুর শাসকদল থলাপতি বিজয়ের টিভিকে।এর আগে শুক্রবারই ঘাসফুল তৃণমূলকে অবলুপ্ত করে দুটি নতুন দলকে স্বীকৃতি দেয় কমিশন – মমতার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ‘ফুটবলার’ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দেওয়া হয়।

ফলে শনিবারের ভাগ-বাঁটোয়ারায় খাম প্রতীকের একাধিপত্য রইল ঋতব্রতর দলের হাতেই।প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। দুই কেন্দ্রেই লড়ছে আইএসএফ ও আমজনতা উন্নয়ন পার্টি। ভোটের মুখে প্রতীক বদল নিয়ে প্রচারে কতটা প্রভাব পড়বে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

উপনির্বাচনের আগে এই প্রতীক-জট নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল। শেষ মুহূর্তে নতুন প্রতীক নিয়ে ভোটারদের কাছে পৌঁছনো দুই দলের কাছেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *