Suvendu Worshipped Radharani : রাধাষ্টমীতে বাগ ! বাজারে রাধারানির আরাধনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, গৌড়ীয় মঠে করলেন সন্ধ্যারতি !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাধাষ্টমীর পুণ্য তিথিতে বাগবাজার গৌড়ীয় মঠে রাধারানির দর্শন ও সন্ধ্যারতিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মঠে গিয়ে প্রার্থনায় সামিল হন তিনি।(Suvendu Worshipped Radharani)
রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে এবছর ১০৭তম বর্ষে পদার্পণ করল গৌড়ীয় মিশনের রাধাষ্টমী মহোৎসব। সকাল থেকেই মঠ প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও বিশেষ পূজার মধ্য দিয়ে দিনভর পালিত হয় উৎসব।
সন্ধ্যায় মঠে পৌঁছে রাধা-কৃষ্ণের বিগ্রহ দর্শন করেন মুখ্যমন্ত্রী। পরে পুষ্প, ধূপ ও প্রদীপ সহযোগে সন্ধ্যারতিতে অংশ নেন। সেই সময় গোটা মঠ চত্বর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে। মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ-সহ সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।(Suvendu Worshipped Radharani)
আরতির শেষে গৌড়ীয় মিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এরপর মিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী।
ধর্মীয় আবহে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি ও আরাধনা ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়। রাধাষ্টমীর সন্ধ্যা হয়ে ওঠে আরও ভক্তিময়।(Suvendu Worshipped Radharani)
