আজকের দিনেভারতরাজনীতি

Amit Shah : তারিখ পে তারিখ-এর দিন শেষ! ৩ বছরেই মিলবে চূড়ান্ত বিচার, বড় ঘোষণা অমিত শাহের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারতের বিচার ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় (Amit Shah) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মধ্যপ্রদেশের ভোপালে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের বিচার ব্যবস্থাকে একসময় ‘তারিখ পে তারিখ’ বলে (Amit Shah) কটাক্ষ করা হত, কিন্তু নতুন ফৌজদারি আইন পুরোপুরি কার্যকর হলে সেই দিন শেষ হবে। এফআইআর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে কোনও (Amit Shah) মামলার বিচার প্রক্রিয়া ৩ বছরের মধ্যেই সম্পন্ন হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, দেশের বিচার ব্যবস্থায় আগে এক প্রজন্ম মামলা দায়ের করলে ন্যায় পেতে আরও দুই প্রজন্ম পেরিয়ে যেত। (Amit Shah) মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ঢিলেমিতে এবার রাশ টানা হবে।

 

তিনি জানান, ২০২৪ সালের ১ জুলাই থেকে (Amit Shah) কার্যকর হওয়া তিনটি নতুন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যথাক্রমে পুরনো আইপিসি, (Amit Shah) সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গা নিয়েছে। এই নতুন আইনগুলি ফরেনসিক তদন্তে বিজ্ঞান ও প্রযুক্তিকে(Amit Shah)  গুরুত্ব দিয়েছে। এখন থেকে প্রতিটি মামলায় ফরেনসিক টিমের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে, যাতে প্রমাণ লোপাট না হয় এবং দ্রুত (Amit Shah) চার্জশিট জমা দেওয়া যায়।

 

শাহ আরও বলেন, নতুন (Amit Shah) আইনে-ই-এফআইআর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার বিধান রাখা (Amit Shah) হয়েছে। এর ফলে বিচার প্রক্রিয়া যেমন দ্রুত হবে, তেমনি স্বচ্ছতাও বাড়বে। নতুন আইন কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার (Amit Shah) প্রক্রিয়া বিশ্বের অন্যতম আধুনিক ব্যবস্থা হিসেবে গণ্য হবে। পাশাপাশি দেশ থেকে মাদক ব্যবসা পুরোপুরি নির্মূল করতেও সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “ব্রিটিশ আমলের আইন তৈরি হয়েছিল(Amit Shah)  ব্রিটিশ শাসনকে টিকিয়ে রাখার জন্য,(Amit Shah)  আর নতুন আইন তৈরি হয়েছে ভারতীয় নাগরিকদের সম্মান ও সম্পত্তি রক্ষার জন্য। এই আইনের মূলমন্ত্র হল ন্যায়বিচার, শাস্তি নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *