Shamik Bhattacharya : বারাণসীর বাঙালিটোলায় কালীমন্দির সংস্কার ও পশ্চিমবঙ্গ ভবন গড়ার প্রস্তাব শমীক ভট্টাচার্যের
কিউ ইন্ডিয়া বাংলা, বারাণসী :- পশ্চিমবঙ্গের সঙ্গে বারাণসীর আধ্যাত্মিক যোগ সুদৃঢ় করতে উদ্যোগী হলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বারাণসীর বাঙালিটোলায় কোচবিহার দেবোত্তর ট্রাস্টের জমিতে থাকা প্রাচীন কালীমন্দির সংস্কারের (Shamik Bhattacharya)পাশাপাশি ওই চত্বরেই পশ্চিমবঙ্গ ভবন গড়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন শমীক। রবিবার সকালে দু’দিনের বারাণসী সফরের দ্বিতীয় দিনে বাঙালিটোলার(Shamik Bhattacharya) প্রাচীন কালীমন্দির চত্বরে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য(Shamik Bhattacharya)। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বনসাল, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আধিকারিকরা এবং বারাণসী জেলা প্রশাসনের প্রতিনিধিরা।
জানা গেছে, বাঙালিটোলার এই কালীমন্দিরটি বহু শতাব্দী প্রাচীন(Shamik Bhattacharya)। কোচবিহার দেবোত্তর ট্রাস্টের জমিতে তৈরি এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার জমিদারি আমলের ইতিহাস। একসময় কাশীতে আসা বাঙালি পুণ্যার্থীদের আশ্রয়স্থল ছিল এই চত্বর। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে (Shamik Bhattacharya)মন্দিরটির অবস্থা বেহাল। মন্দির পরিদর্শন করে শমীক ভট্টাচার্য বলেন, “এই মন্দির(Shamik Bhattacharya) কেবল একটি ধর্মস্থান নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও বারাণসীর সঙ্গে বাংলার দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের সাক্ষী।” তিনি জানান, মন্দিরগুলির পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি চত্বরের অব্যবহৃত জমি ব্যবহার করে একটি (Shamik Bhattacharya)সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রতিবছর(Shamik Bhattacharya) হাজার হাজার বাঙালি পুণ্যার্থী যান। সেখানে পশ্চিমবঙ্গ ভবন তৈরি হলে তাঁদের থাকা, খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বলে (Shamik Bhattacharya)জানান। পাশাপাশি রাজ্য সরকারের অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও একটি প্রস্তাব(Shamik Bhattacharya) পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন বাংলার ঐতিহ্য সংরক্ষিত হবে, তেমনই বারাণসীতে(Shamik Bhattacharya) গিয়ে বাংলার তীর্থযাত্রীদের থাকার সমস্যাও মিটবে, আর কাশীর সঙ্গে বাংলার সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত হবে। (Shamik Bhattacharya) ফ্লাইদুবাই ককপিট হামলার পর বীর পাইলট স্মিতকে ফোন নেতানিয়াহুর
