Sumit Roy : বেনামে একাধিক সিম ব্যবহার! বালি মামলায় সুমিত রায়কে নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য
কিউ ইন্ডিয়া বাংলা, মেদিনীপুর :- বালি কেলেঙ্কারি মামলায় ফের চাঞ্চল্যকর মোড় (Sumit Roy)। নিজের পরিচয় গোপন করে মোবাইলে একাধিক সিম কার্ড ব্যবহারের অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়ের বিরুদ্ধে। শনিবার পশ্চিম মেদিনীপুর (Sumit Roy)আদালতে এমনই তথ্য পেশ করলেন সরকারি আইনজীবী। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আদালতে কড়া নিরাপত্তার (Sumit Roy)মধ্যে হাজির করা হয় বালি কেলেঙ্কারি মামলায় ধৃত সুমিত রায়কে। আদালতে সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব শুনানির সময় বিস্ফোরক (Sumit Roy) তথ্য তুলে ধরেন।
তিনি আদালতকে জানান, তদন্তে এমন তথ্য উঠে এসেছে যে সুমিত রায় নিজের মোবাইল (Sumit Roy)ফোনে নিজের নাম্বার গোপন রেখে একাধিক সিম কার্ড ব্যবহার করতেন। অভিযোগ, নিজের নামে সিম না নিয়ে অন্য ব্যক্তিদের নামে সিম তোলা হয়েছিল এবং সেগুলি তিনি ব্যবহার করতেন। তবে ওই সিমগুলি (Sumit Roy) ঠিক কার কার নামে নেওয়া হয়েছিল, সেই বিষয়টি এখন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। প্রয়োজনে যাদের নামে সিম (Sumit Roy)ইস্যু হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
পাশাপাশি, এই মামলায় শুধু বালি পাচারই নয়, এর পিছনে থাকা বিশাল (Sumit Roy) আর্থিক লেনদেনের বিষয়টিও তদন্তের মূল কেন্দ্রে রয়েছে। সরকারি আইনজীবী আদালতে জানান, কোন কোন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা লেনদেন হয়েছে, কোথা থেকে টাকা (Sumit Roy)এসেছে এবং কোথায় গিয়েছে, সেই সমস্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। বালি কারবারের কালো টাকা সাদা করার জন্য এই অ্যাকাউন্টগুলি (Sumit Roy)ব্যবহার করা হয়েছিল কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে।
তদন্তের স্বার্থে এবং সুমিতকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনে সরকারি (Sumit Roy)আইনজীবীর তরফে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। যদিও উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক (Sumit Roy) হিসেবে পরিচিত সুমিত রায়কে ঘিরে এই মামলা এখন অন্যদিকে মোড় নিচ্ছে। তদন্তকারীদের নজর এখন একাধিক বেনামি সিম এবং (Sumit Roy)সেই সূত্রে হওয়া কথিত কোটি টাকার আর্থিক লেনদেনের দিকে। দুই দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদে এই চক্রে আর কারা জড়িত, (Sumit Roy) সেই তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
