Kheer Mohan : বাড়িতেই বানিয়ে ফেলুন বনেদি বাড়ির স্পেশাল পুজোর ভোগ ক্ষীরমোহন
কিউ ইন্ডিয়া বাংলা : আগেকার দিনে জমিদার বাড়িতে এবং সমস্ত বনেদি বাড়িতে (Kheer Mohan) নানা রকমের মিষ্টি বানিয়ে ভোগ নিবেদন করা হত। এই ভোগ তৈরির মধ্যে দিয়ে প্রকাশ পায় বিভিন্ন পারিবারিক প্রথা, নিয়ম, আচার-অনুষ্ঠান ও রন্ধন প্রণালী। তবে এই প্রথা এখনো প্রচলিত আছে বেশ কয়েকটি বনেদি বাড়িতে (Kheer Mohan) । যেমন কোচবিহারের গোপীনাথ বাড়ির ক্ষীরমোহন। শোনা যায়, কোচবিহারের মহারাজ কনৌজবাসী (Kheer Mohan) ব্রাহ্মণদের আশ্রয় দিয়েছিলেন। সেই ব্রাহ্মণদের পুজো কালের নিয়মে গোপীনাথ বাড়ির পুজো নামে পরিচিতি (Kheer Mohan) পেয়েছে। এই পুজোর ভোগে নাড়ু, মোয়া, পিঠেপুলির সাথে বিশেষ এক মিষ্টি দেওয়া হত জার নাম (Kheer Mohan) ক্ষীরমোহন। অবশ্য বর্তমানে সাধারণ গৃহস্থের বাড়িতেও অষ্টমীর দিন তৈরি করা হয়ে থাকে দেবীর (Kheer Mohan)বিভিন্ন ভোগ। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বনেদি বাড়ির পুজোতে দেওয়া সেই ক্ষীরমোহন (Kheer Mohan)সহজ উপায়ে।
উপকরণ (Kheer Mohan)
দুধ ৩ লিটার
ছানার জল ৩ কাপ
এলাচ ৪-৫টি
চিনি ১ কাপ
ময়দা ১০০ গ্রাম
সুজি ৫০ গ্রাম
প্রণালী (Kheer Mohan)
প্রথমে ৩ কাপ চিনি ও সম পরিমানে জল দিয়ে একটা শিরা (Kheer Mohan)বানিয়ে ফেলুন। এরপর ২ লিটার দুধ ভালো করে ফুটিয়ে ছানার জল দিয়ে ছানা কাটিয়ে নিন। (Kheer Mohan)ছানা থেকে জল ঝরিয়ে ভালো করে জল বের করে দিতে হবে। তারপর এলাচ, ময়দা, চিনি ও সুজি ছানার (Kheer Mohan)মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। তারপর ছোটো ছোটো করে ছানার লেচি কেটে হাতের (Kheer Mohan) চাপে চ্যাপটা আকারের বানিয়ে ফেলুন। এরপর চিনির ওই গরম শিরায় কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ভিজিয়ে রেখে দিন। তারপর বাকি দুধটা দিয়ে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে ক্ষীর করে ফেলুন(Kheer Mohan)। শিরা থেকে এরপর মিষ্টি গুলোকে হাল্কা চেপে রস বের করে ক্ষীরের মধ্যে দিয়ে দিন। (Kheer Mohan)এরপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিন। তারপর সুন্দর করে পরিবেশন করুন সুস্বাদু ক্ষীরমোহন।
