Tamilnadu: স্কুলে সব রকমের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, ঘোষণা তামিলনাড়ু সরকারের
কিউ ইন্ডিয়া বাংলা- তামিলনাড়ুর স্কুলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ! শিক্ষাঙ্গনের পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি, আদর্শগত প্রচার এবং রাজনৈতিক নেতাদের জন্মদিন উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে—”শ্রেণীকক্ষ এবং বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনা ও শেখার জায়গা।” স্কুল চলাকালীন কোনও বহিরাগত রাজনৈতিক কর্মী বা সংগঠনের প্রবেশেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্কুলে যেকোনও রাজনৈতিক ক্যাম্পেইন বা সভা নিষিদ্ধ। কোনও নেতার জন্মদিন বা রাজনৈতিক প্রশংসা-মূলক অনুষ্ঠান করা যাবে না। স্কুল চত্বরে বহিরাগত রাজনৈতিক কর্মীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কুল পড়াশোনার জায়গা। এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক বার্তা দেওয়ার জায়গা নয়। ক্ষমতাসীন দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর সদস্যদের দ্বারা রাজনৈতিক নেতাদের কেন্দ্র করে উদযাপন, দলীয় প্রতীক প্রদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ভিডিও করার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হওয়ার প্রেক্ষিতেই এই ঘোষণা করল তামিলনাড়ু সরকার।
স্কুল শিক্ষা বিভাগ স্কুলগুলিকে নির্দেশিকাগুলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। ক্যাম্পাসে কোনও রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে এই নিয়ম লঙ্ঘন করলে শাস্তিমূলক নেওয়া হবে। এই পদক্ষেপটি শিক্ষাবিদ, রাজনৈতিক পর্যবেক্ষক, অভিভাবক এবং সুশীল সমাজের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
এদের মধ্যে অনেকেই শিক্ষাঙ্গনের নিরপেক্ষতা বজায় রাখার ওপর দেওয়া গুরুত্বকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে এই ধরনের নিয়ম কীভাবে কার্যকর করা উচিত, তা নিয়েও বিতর্ক চালাচ্ছেন।
