Bihar Janhit Express: মোবাইল চোর ঝুলে আছে জানলায়, দ্রুতগতিতে ট্রেন ছুটল ৯ কিলোমিটার, ভাইরাল ভিডিও
কিউ ইন্ডিয়া বাংলা- ‘মোবাইল নিচ্ছিলাম না’ এই কথা বলতে বলতেই ট্রেনের জানলায় ঝুলছে এক যুবক। আর তাঁকে প্রাণপণে চেপে ধরে আছে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা। এইভাবেই ঝুলতে ঝুলতেই ৯ কিলোমিটার ট্রেনের জানলা ধরে পথ পার হলেন ওই যুবক । ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেধে বিহারের খাগাড়িয়ায়। যেখানে চলন্ত ট্রেন থেকে মোবাইল চুরির অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। জানলা দিয়ে মোবাইল নিতে এসেছিল বলে অভিযোগ। আর তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে।
এই অবস্থায় ট্রেনও চলছে আর যুবককে ভিতর থেকে ধরে আছেন যাত্রীরা। তবে ওই যুবকের দাবি, সে মোবাইল চোর নয়। মোবাইল চুরি করতে আসেনি। জানা গেছে, শুক্রবার রাতে জনহিত এক্সপ্রেস মানসী রেলওয়ে স্টেশন ছাড়ার সময় এই ঘটনা ঘটে। অভিযুক্ত সেই সময় জানলা কাছে এসে এক যাত্রীর মোবাইল তুলে নিয়ে পালাবার চেষ্টা করে, সেই সময় যাত্রীরা তাকে দেখে ফেলে আর তার হাত ধরে ফেলে।
ট্রেনটি দ্রুতগতিতে চলতে শুরু করে, ফলে এইভাবে ট্রেনের জানলায় ঝুলতে ঝুলতেই ৯ কিলোমিটার পথ আসে ওই যুবক। এবার খাগাড়িয়া স্টেশন ট্রেনটি থামতে যাত্রীরা তাকে জিআরপির হাতে তুলে দেয়। অভিযুক্ত জানায় সে মোবাইল চুরি করতে আসেনি। যাত্রীরা বলে তাহলে কেন সে ট্রেনের বাইরে থেকে হাত ভিতরে দিয়েছিল। এর জবাবে অভিযুক্তের জবাব, না এটা ভুল কথা। আমি মোবাইল নিচ্ছিলাম না।
