IPL-Cricket : ঘরের মাঠ চিপকে লখনউকে পর্যুদস্ত করলো চেন্নাই !
কিউ ইন্ডিয়া বাংলা :- টানা দ্বিতীয় জয় তুলে নিতে ব্যর্থ হল লখনউ সুপার জায়ান্ট। আরসিবি কে হারানোর পর চেন্নাই এর বিপক্ষে শেষ ওভার পর্যন্ত চেষ্টা করেও জয় পেতে ব্যর্থ তারা। ঘরের মাঠে ৪ বল বাকি থাকতে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস ।
আজ চেন্নাই এর বিপক্ষে প্রথম ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্ট। ওপেন করতে নামেন জোস ইংলিশ এবং মিচেল মার্শ। গত ম্যাচে সেঞ্চুরি করলেও আজকের মাত্র ১০ রান করে তিনি আউট হন । এদিন ব্যাট হাতে ব্যর্থ হন নিকোলাস পুরান, চেন্নাইয়ের বিপক্ষে মাত্র এক রান করেন তিনি । অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটার জোস ইংলিশ ৩৩ বলে ৮৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। লখনউ অধিনায়ক ঋষভ পান্থ এর ব্যাট থেকে আসে মাত্র ১৫ রান। ইনিংসের শেষ হওয়ার দিকে ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাহবাজ আহমেদ । শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৩ রান তোলে লখনউ । চেন্নাইয়ের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন জেমি ওভারটন ।
২০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার ভালো শুরু করেন । ১৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডের সংগ্রহ ২৮ বলে ৪২ রান। চেন্নাইয়ের হয়ে এলিন মাত্র ১৩ হলে অর্ধশতরান সম্পন্ন করেন উরভিল প্যাটেল । শেষ পর্যন্ত তিনি ২৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন। পরবর্তী ব্যাটার কার্তিক শর্মার সংগ্রহ ২০ বলে ২০ রান । শেষ পর্যন্ত শিবম দুবে (১৫*) এবং প্রশান্ত বীর (১৭*) চেন্নাইকে ঘরের মাঠে জয় এনে দেন । লখনৌয়ের হয়ে দুটি করে উইকেট নেন দিগবেশ রাঠি এবং শাহবাজ আহমেদ ।
চেন্নাই সুপার কিংস আজকের ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এলো । ম্যাচ হারের ফলে লখনউ ১০ নম্বর স্থানে থেকে গেল । তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৫ই মে ফের চেন্নাইয়ের বিপক্ষে।
