আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Bankura : ১৫ বছর পর বাঁকুড়ায় পূর্ণমন্ত্রী: ক্ষুদিরাম টুডুকে ঘিরে বিজেপি কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা – নিজস্ব প্রতিনিধি:- দীর্ঘ ১৫ বছর পর রাজ্যের পূর্ণ মন্ত্রী পেল বাঁকুড়া। গতকাল ‘পরিবর্তনের সরকার’-এ ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। আজ জেলায় পা রাখতেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, উন্মাদনা আর অভিনন্দনের বন্যায় ভাসলেন তিনি।

প্রসঙ্গত,বাঁকুড়া জেলায় শেষ পূর্ণ মন্ত্রী ছিলেন বাম আমলের পার্থ দে, তারপর থেকে জেলার কোনও জনপ্রতিনিধি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাননি। স্বাধীনতার পর বাম বা তৃণমূল আমলে জঙ্গলমহল থেকে একাধিক বিধায়ক রাষ্ট্রমন্ত্রী হলেও, পূর্ণ মন্ত্রী এই প্রথম। সেই রেকর্ড ভেঙে দেড় দশক পর বাঁকুড়ার ভাগ্যে জুটেছে পূর্ণ মন্ত্রী। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আজই প্রথম বাঁকুড়ায় বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছান ক্ষুদিরাম টুডু। কার্যালয়ে পৌঁছাতেই ফুলের তোড়া আর শুভেচ্ছার বন্যায় ভেসে যান তিনি। দপ্তর পাওয়ার পর প্রথমেই ভুয়ো তপশিলী উপজাতি শংসাপত্র বাতিলে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ক্ষুদিরাম টুডু। পাশাপাশি SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগ করে জঙ্গলমহলের বন্ধ স্কুলগুলি পুনরায় চালু করাই তাঁর অগ্রাধিকার। এছাড়াও পানীয় জল, রাস্তাঘাট-সহ জঙ্গলমহলের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে বিশেষ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মন্ত্রী।

সুদীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাঁকুড়া পূর্ণ মন্ত্রী পাওয়ায় জেলাজুড়ে খুশির হাওয়া। জঙ্গলমহলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে বলে আশা স্থানীয়দের। ভুয়ো ST সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে বন্ধ স্কুল খোলা – মন্ত্রী ক্ষুদিরাম টুডুর প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে গোটা বাঁকুড়া। তাঁর কাজই বলে দেবে এই ‘ঐতিহাসিক’ মন্ত্রিত্ব জঙ্গলমহলের ভাগ্য কতটা বদলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *