আজকের দিনেতিলোত্তমা

ইকো পার্কে বাইক হাতে দিলীপ ঘোষ, ৫৩ লাখের রাইডে মজল নেটপাড়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- কলকাতায় থাকলেই ইকো পার্কে প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের রোজকার অভ্যাস। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। তবে এদিন অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের মন্ত্রী। প্রাতঃভ্রমণের ফাঁকেই ৫৩ লাখ টাকার বিলাসবহুল বাইক চালিয়ে ঘুরলেন ইকো পার্কে। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা তথা বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ। হাঁটতে হাঁটতেই হঠাৎ তাঁর সাধ হয় বাইক চালানোর। যেমন ভাবা তেমন কাজ। পিছনে একজনকে বসিয়ে নিজেই ৫৩ লাখি বাইক চালিয়ে ঘোরেন পার্কের ভিতরে। এর আগেও তাঁকে বাইক চালাতে দেখা গেলেও, এই বিলাসবহুল বাইকের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।

রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন, দিলীপ ঘোষ বরাবরই ‘ডোন্ট কেয়ার’ ভাবমূর্তিতে বিশ্বাসী। যা ঠিক মনে হয়, তা করতেই পছন্দ করেন তিনি। তাঁর এই দাবাং আচরণই বাংলায় বিজেপির জমি শক্ত করতে সাহায্য করেছে বলে মত রাজনৈতিক মহলের। যদিও বাংলায় বিজেপির বীজ বপনের অন্যতম কারিগর হওয়া সত্ত্বেও মাঝে দীর্ঘদিন দল তাঁকে ব্রাত্য করেছিল। তাঁর বিয়ের সিদ্ধান্ত নিয়েও কম বিতর্ক হয়নি। তবে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। পরে দল বুঝতে পারে তাঁকে ছাড়া চলবে না। সসম্মানে ফিরিয়ে দেওয়া হয় নিজের জায়গা। বর্তমানে বিধানসভা নির্বাচনে জিতে তিনি মন্ত্রী।

মন্ত্রী হলেও দিলীপ ঘোষের অভ্যাসের বদল ঘটেনি। কলকাতায় থাকলে এখনও রোজ সকালে দেখা মেলে ইকো পার্কে। আর বৃহস্পতিবারের ৫৩ লাখি বাইক-ভ্রমণ ফের প্রমাণ করল, দিলীপ ঘোষ মানেই ‘অন্য কিছু’। তাঁর এই ভিডিও এখন চর্চায় নেটপাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *