MAMATA SERAMPORE MEETING : মামলার জটে আটকে মমতার সভা, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত শ্রীরামপুরের কর্মসূচি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- হাইকোর্টে ঝুলে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি (MAMATA SERAMPORE MEETING)। মামলার জটে আপাতত স্থগিতই থাকছে শ্রীরামপুরের সভা। একক বেঞ্চে মামলা ফিরিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আপাতত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে না সভা।
আদালত সূত্রে খবর, শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি মামলা একক বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে। ১৮ সেপ্টেম্বরের মধ্যে শুনানি শেষ করে ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দিতে একক বেঞ্চকে অনুরোধ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (MAMATA SERAMPORE MEETING)।
জানা গিয়েছে, মাহেশ জগন্নাথ মাঠ কর্তৃপক্ষের আবেদন বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেবে একক বেঞ্চ। মাঠ কর্তৃপক্ষের আপত্তির কারণেই জটিলতা তৈরি হয়েছে বলে আদালত সূত্রে খবর (MAMATA SERAMPORE MEETING)। একক বেঞ্চকে দ্রুত মামলার নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির ভাগ্য এখন নির্ভর করছে একক বেঞ্চের রায়ের ওপর।
২৫ সেপ্টেম্বরের মধ্যে একক বেঞ্চ নির্দেশ দিলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শ্রীরামপুরের সভা নিয়ে। আপাতত মামলার জটেই স্থগিত থাকছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মসূচি।
