আজকের দিনেবিশ্ব

Donald Trump : ইজরায়েলে ভোটের আগে ট্রাম্পের মাস্টারস্ট্রোক! নেতানিয়াহুকে জেতানোর আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মঙ্গলবার ইজরায়েলে সাধারণ নির্বাচন (Donald Trump)। ২০২৩ সালে হামাস হামলার পর এই প্রথম ভোট হতে চলেছে দেশটিতে। এই নির্বাচনই ঠিক করে দেবে (Donald Trump) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। ভোটের ঠিক আগে প্রকাশ্যে নেতানিয়াহুর হয়ে ব্যাটিং করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে ট্রাম্প লেখেন, ‘ইজরায়েলের ভোটারদের উচিত নেতানিয়াহুর হাত শক্ত করা। বিবিকে ভোট দিন, আমাদের শুরু করা কাজ (Donald Trump) একসঙ্গে শেষ করতে হবে।’

 

শুধু সমর্থন নয়, কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছেন, ইজরায়েলে যদি বিবি ছাড়া অন্য কোনও নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে ওয়াশিংটন আর আগের মতো পাশে দাঁড়াবে না। তাঁর কথায়, ‘যদি ইজরায়েল ভুল নেতাকে বেছে নেয়, তবে আমেরিকাকে একাই সব দায়িত্ব নিতে হবে (Donald Trump)। আর তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।’

 

এদিকে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ককেই ভোটের হাতিয়ার করেছেন নেতানিয়াহু (Donald Trump)। লিকুদ পার্টির ভিডিও বার্তায় ইরানকে কড়া জবাব দেওয়ার সাফল্য তুলে ধরে তিনি দাবি করেছেন, ফের ক্ষমতায় এলে ২ বছরের মধ্যে ইরানের হুমকি শেষ করবেন। এবার তাঁর মূল প্রতিদ্বন্দ্বী প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোট (Donald Trump)। সমীক্ষা বলছে, কোনও শিবিরই ৬১ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না।

 

এবারের নির্বাচনে বড় ইস্যু যুদ্ধ ও নিরাপত্তা, (Donald Trump) বিচারবিভাগীয় সংস্কার এবং যুদ্ধের জেরে অর্থনৈতিক চাপ। ছোট দল ও আরব দলগুলির ১২টি আসনই সরকার গঠনে নির্ণায়ক হতে চলেছে। আন্তর্জাতিক মহলের মতে, এই ভোটের ফল শুধু ইজরায়েল নয়, (Donald Trump) ইরান-যুদ্ধের পরবর্তী পরিস্থিতির গতিপথও ঠিক করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *